Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলেও ভারতের ব্যাটিং বিপর্যয় চিন্তা বাড়াবে (IND vs USA)।
ক্যাপ্টেন্স নকে কামব্যাক ভারতের (IND vs USA)
প্রতিপক্ষকে কখনই দুর্বল মনে করতে নেই, এই কথাটার সাক্ষী থাকলো ভারত-আমেরিকার ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হলো ভারতীয় ব্যাটারদের। পাওয়ারপ্লে-তে নেমে সবাই অপেক্ষা করছিলেন অভিষেক, ঈশান, তিলকের ঝোড়ো ব্যাটিং দেখার তবে হলো পুরো উল্টো। তবে বাকিদের ব্যার্থতার দিনে উজ্জ্বল সূর্য। ভারতের স্কোর বোর্ড একাই এগিয়ে নিয়ে গেলেন তিনি। স্কোর বোর্ডে ১৬১ রানের নেপথ্য নায়ক অধিনায়ক সূর্য (IND vs USA)।
টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় আমেরিকা। শুরু থেকেই বেসুরো ছিল ভারতের ব্যাটিং। শূন্য রানে অভিষেক শর্মার হওয়ার পর থেকেই ভারতের ছন্দপতন শুরু। ছয় মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফেরেন সাজঘরে। লড়াই চালাচ্ছিলেন তিলক বর্মা ও ঈশান কিষাণ। ইনিংসের ষষ্ঠ ওভারে ছবি পাল্টে যায় ম্যাচ চিত্র। শ্যাডলি ভ্যান সালকুইকের এক ওভারেই বদলে যায় খেলার চিত্র। পাঁচ বলের মধ্যেই পরপর ড্রেসিংরুমে ফেরেন ঈশান কিষাণ, তিলক বর্মা, শিবম দুবে। এই দিন ব্যাট হাতে ব্যর্থ হন রিঙ্কু সিং ও হার্দিক পান্ডিয়া। দুজনের রান যথাক্রমে ৬ ও ৫।

আরও পড়ুন: Sulfate Free Shampoo Benefits: ফেনা বেশি মানেই ভালো শ্যাম্পু?
যখন ভারতের আকাশে কালো মেঘ জমা হচ্ছে ধীরে ধীরে সেই সময় ম্যাচের মোড় ঘোরান অধিনায়ক সূর্য। ভারতের ব্যাটিং বিপর্যয়ের দিনে তিনিই ফিনিক্স। একদিক আগলে রেখে লড়াই চালিয়ে যান তিনি। বিশ্বকাপের বড় মঞ্চে চেনা ছন্দে সূর্যকে দেখে স্বস্তি ভারতীয় সমর্থকদের। ৪৯ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন সূর্য। ইনিংসের শেষ ওভারে ২১ রান তোলেন স্কাই। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ৪টি ছয় (IND vs USA)।

এই রান তাড়া করতে নেমে প্রথম থেকেই খেই হারিয়ে ফেলেন আমেরিকার ব্যাটসম্যানরা। বুমরার অনুপস্থিতি অনুভব হতে দেননি ভারতীয় বোলাররা। ৮ রানের মাথায় প্রথম উইকেট পড়ে আমেরিকার। অর্শদীপ আর সিরাজের বলের সামনে তেমন কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি USA-র ব্যাটাররা।
সিরাজের বলে ৬ রান করে আউট হন ওপেনার আন্দ্রিয়াস গৌস। পরের ওভারে ক্যাপ্টেন মোনাঙ্ক প্যাটেলকে শূন্য রানে ফেরান অর্শদীপ। নিজের দ্বিতীয় ওভারে আর এক ওপেনার সালতেজাকে (২) আউট করেন সিরাজ। ১৩ রানে তিন উইকেট হারিয়ে আমেরিকা যখন ধুঁকছে সেই সময় ম্যাচের হাল কিছুটা ধরার চেষ্টা করেন মিলিন্দ কুমার (৩৪) এবং সঞ্জয় কৃষ্ণমূর্তি (৩৭)। এই জুটি ভেঙে দেন বরুণ চক্রবর্তী। শুভম রাঞ্জানে লড়াই চালিয়ে গেলেও ততক্ষণে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে গেছিল আমেরিকা। যেখান থেকে ঘুরে দাঁড়ান আর সম্ভব ছিল না।

৪৮ ঘন্টা আগে যে ভারতের স্কোয়াডে জায়গা পাননি সেই সিরাজ বিশ্বকাপের প্রথম ম্যাচে তিন উইকেট নিয়ে নিজের দক্ষতা প্রমাণ করলেন। দুটি করে উইকেট নিয়েছেন অর্শদীপ সিং এবং অক্ষর প্যাটেল। ভারতীয় বোলারদের দাপটে ১৩২ রানে থেমে যায় আমেরিকার ইনিংস। ২৯ রানে ম্যাচ জিতে বিশ্বকাপের অভিযান শুরু করলো গম্ভীর বাহিনী (IND vs USA)।


