Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অঘটন ঘটতে গিয়েও ঘটল না অঘটন। শেষ ওভার পর্যন্ত ম্যাচের রাশ নেপালের হাতে থাকলেও শেষরক্ষা হলো না (England)।
লড়াই চালিয়েও ম্যাচ হাতছাড়া নেপালের (England)
এবার বিশ্বকাপের খাতায় কলমে থাকা দুর্বল দলগুলি রীতিমতো চমকে দিচ্ছে। গতকাল নেপাল প্রায় জেতা ম্যাচ হেরে গেল। বলা যায় কার্যত অভিজ্ঞতার কাছে হারতে হলো নেপালকে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লড়েও শেষ ওভারে হার মানতে হলো নেপালকে। বিশ্বকাপে এরকম হাডাহাড্ডি ম্যাচ দর্শকদেরও মন জয় করে নিয়েছে। শেষ পর্যন্ত ইংল্যান্ড জিতল মাত্র ৪ রানে (England)।
এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ব্যাট হাতে ভাল পারফরম্যান্স করে। ভারত আমেরিকার ম্যাচ ছিল এই পিচে তবে সেদিনের মতো এই ম্যাচ লো স্কোরিং ছিল না। ইংল্যান্ড ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৮৪ রান। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন জ্যাকব বেথেল, অধিনায়ক হ্যারি ব্রুক করেন ৫৩। কিপার ও দলের অন্যতম সিনিয়র প্লেয়ার জশ বাটলার ২৬ রান করেন। শেষের দিকে উইল জ্যাকস ঝোড়ো ব্যাট করে ১৮ বলে ৩৯ রান করে স্কোর বোর্ডে বড় রান যোগ করে।

নেপালের হয়ে বোলিংয়ে নজর ছিল সন্দীপ লামিচানের দিকে। তিনি সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছেন। চার ওভার বল করে ২৫ রান দিয়ে এক উইকেট নিয়েছেন। শের মোল্লা নেন এক উইকেট এবং দীপেন্দ্র সিং ঐরি ও নন্দন যাদব নিয়েছেন দুটি করে উইকেট।
আরও পড়ুন: Horoscope Today: ভোলা মহেশ্বরের কৃপায় ভাগ্য বদল কাদের?
রান তাড়া করতে নেমে প্রথমে মনে হচ্ছিল নেপালের কাছে এটা কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। তবে খেলা যত এগোতে থাকে তত মনে হয় এই রান তোলা অসাধ্য হবে না। অধিনায়ক রোহিত পাউডেল ৩৪ বলে ৩৯ রানের একটা ইনিংস খেলেন। ওপেনার কুশল ভুরতেল ১৭ বলে ২৯ করে ভাল স্টার্ট দেন দলকে। দীপেন্দ্র সিং ব্যাট হাতেও কামাল করেন। তিনি করেন ২৯ বলে ৪৪ রান। লোকেশ বাম অপরাজিত থাকেন ২০ বলে ৩৯ রানে। এক সময় মনে হতে থাকে নেপাল এই ম্যাচ বের করে নিতে পারবে। তবে লোকেশ বাম শেষ পর্যন্ত লড়াই চালিয়েও শেষ রক্ষা করতে পারেননি। ১৯ তম ওভারে লুক উড ও শেষ ওভারে স্যাম কারেন দুর্দান্ত বোলিং করে ম্যাচ নিজেদের নামে করে নেন। ইংল্যান্ড ম্যাচ জিতলেও বিশ্ব ক্রিকেটে প্রশংসা কুড়িয়েছে নেপাল।
ইংল্যান্ডের হয়ে দুটি উইকেট নেন লিয়াম ডসন। একটি করে উইকেট নেন লুক উড, জোফ্রা আর্চার, উইল জ্যাকস ও স্যাম কারেন। ম্যাচে সেরা উইল জ্যাকস (England)।


