Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মাত্র ৩৪ বলে শতরান করার পরেও আশ্চর্যজনক ভাবে বোর্ডের নির্দেশে ঈশান কিষানকে টিম থেকে বাদ দিল ঝাড়খণ্ড। বেছে নেওয়া হল নতুন অধিনায়ক (Ishan Kishan)।
ঝরাখন্ড দল থেকে বাদ ঈশান কিষান (Ishan Kishan)
এই মুহূর্তে অন্যতম আলোচনার বিষয় ঈশান কিষানের দুরন্ত ফর্ম। তাঁর ব্যাটিং রীতিমত আলোড়ন ফেলে দিয়েছে ক্রিকেটমহলে। তাঁর ৩৪ বলে শতরানের ইনিংস তাঁকে বসিয়েছে নায়কের আসনে। তবে সেই জায়গা থেকে আশ্চর্যজনক ভাবে ঘটল অপ্রত্যাশিত ঘটনা। রাজস্থানের বিপক্ষে প্রথম একাদশে দেখা গেল না ঝাড়খণ্ডের অধিনায়ককে। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দিলেন কুমার কুশাগ্র (Ishan Kishan)।
তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে আগের ম্যাচেই শতরান করা ঈশান কিষানকে বাদ দেওয়া হলো কেন? এর মধ্যেই গুঞ্জন উঠতে শুরু করেছে BCCI-এর নির্দেশেই ঘটেছে এমন ঘটনা। তবে কেন এমন নির্দেশ দেওয়া হলো বোর্ডের তরফে?
ঈশান কিষানকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার নেপথ্যে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রাজস্থানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে ঝাড়খন্ড অধিনায়ক কুমার কুশাগ্র জানালেন BCCI ঈশানকে রেস্ট দিয়েছে। ঈশান দল ছেড়ে আপাতত বাড়িতে। ২ জানুয়ারি আবার দলে যোগ দেবেন তিনি। আসলে এই ঘটনাটি হলো, এটা সতর্কতামূলুক বিশ্রাম। যেহেতু তিনি আসন্ন নিউ জিল্যান্ড সিরিজে রয়েছেন এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে রয়েছেন সেই কারণেই তাঁকে এই বিশ্রামে পাঠানো হয়েছে। তাঁকে চোটের হাত থেকে বাঁচানোর জন্যই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন: Delivery: নিউ ইয়ার্স ইভে দেরিতে ডেলিভারি: দেশজুড়ে ধর্মঘটে গিগ ও প্ল্যাটফর্ম কর্মীরা
ঈশান কিষান সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কার্যত একা হাতেই ঝাড়খণ্ডকে চ্যাম্পিয়ন করেছেন। তাঁর দখলে রয়েছে টুর্নামেন্টের সর্বাধিক ৫১৭ রান। তাঁর স্ট্রাইক রেট ছিল প্রায় ২০০ এবং তাঁর ব্যাট থেকে এসেছে ২টি শতরান ও ২টি অর্ধশতরান। ঈশান সর্বাধিক ৩৩টি ছক্কা মেরেছেন এবং ফাইনালে সেঞ্চুরি করে প্রথম বারের মতো ঝাড়খণ্ডকে এই ট্রফি জিতিয়েছেন। এর পর তিনি বিজয় হাজারেতে ঝাড়খণ্ডের হয়ে মাত্র ৩৯ বলে ১২৫ রানের ইনিংস খেলেন, যেখানে তিনি ১৪টি ছক্কা মারেন। তিনি যে দুরন্ত ফর্মে রয়েছেন সেই সেটা স্পষ্ট বোঝা গিয়েছে ঘরোয়া ক্রিকেটে (Ishan Kishan)।


