Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার ম্যাচে অভিষেক শর্মার খেলা অনিশ্চিত (Abhishek Sharma)।
হাসপাতালে অভিষেক শর্মা (Abhishek Sharma)
টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। হাসপাতালে ভর্তি অভিষেক শর্মা। পেটের সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি ভারতের এই তারকা ওপেনার। হর্ষিত রানা, বুমরার পর এবার অভিষেক শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যা ভারতীয় শিবিরের জন্য মোটেও স্বস্তির না। সূত্রের খবর অনুযায়ী আমেরিকার বিরুদ্ধে ম্যাচের আগেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর তাঁর অবস্থার আরও অবনতি ঘটে। জ্বর ও পেটের সংক্রমণে কাবু এই তারকা ব্যাটার। অসুস্থতা বাড়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। যার জেরে নামিবিয়ার বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে (Abhishek Sharma)।

অসুস্থ থাকার কারণে অভিষেক শর্মার খেলা নিয়ে অনিশ্চিয়তা ছিলই। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের অনুশীলনে দেখা যায়নি তাঁকে। সহকারী কোচ রায়ান টেন দুশখাত বলেছিলেন,‘অভি পেটের সমস্যায় পুরো ফিট নয়।’ তবে জানা যাচ্ছে প্রথম ম্যাচের পরেই অভিষেকের জ্বর ছিল। তবে সমর্থকদের এখন একটাই প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে দলে ফিরুক অভিষেক। তাঁর ব্যাটিংয়ের উপর অনেকটাই নির্ভরশীল ভারতীয় শিবির।

আরও পড়ুন: Bomb Attack: কাউন্সিলরের বাড়িতে বোমা! নির্বাচনের আগে বশিরহাটে বিস্ফোরণ?
সূত্রের খবর অনুযায়ী অভিষেক শর্মার বিকল্প হিসেবে দলে জায়গা পেতে পারেন ওয়াশিংটন সুন্দর। চোট সরিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। যদি তিনি জায়গা পান তবে ওপেন করতেও দেখা যেতে পারে তাঁকে। সঙ্গে থাকবেন ঈশান কিষাণ। তবে ভারতের কাছেদ্বিতীয় বিকল্প হিসেবে রয়েছেন সঞ্জু স্যামসন। যদিও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তাঁর খারপ ফর্মের কারণে দলে জায়গা পাওয়া যথেষ্ট কঠিন। এখন সব সিদ্ধান্ত ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও গম্ভীরের হাতে (Abhishek Sharma)।


