Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আগামিকাল বাংলাদেশে নির্বাচন, সেই কারণে ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ, শুনশান রাস্তা, পার্কিংয়ে অন্যদিনের তুলনায় গাড়ির সংখ্যা যথেষ্ট কম(Bangladesh Trade)। সবকিছু ঠিক থাকলে শনিবার থেকে শুরু হবে আমদানি রফতানি।
ঘোজাডাঙ্গা বন্দরে বন্ধ আমদানি-রফতানি (Bangladesh Trade)
এশিয়া মহাদেশে অন্যতম স্থলবন্দর ঘোজাডাঙ্গা বন্দর। এই বন্দর দিয়ে প্রতিদিন কয়েক হাজার গাড়ি পণ্য আমদানি রফতানি হয় । কিন্তু বাংলাদেশে আগামীকাল অর্থাৎ ১২ তারিখ জাতীয় নির্বাচন । আর সেই কারণে দুই দেশের আমদানি রফতানি বন্ধ আজ থেকে।
আরও পড়ুন: Police Recruitment: পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা: বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
এই কদিন গাড়ি পার্কিংয়ে থাকবে (Bangladesh Trade)
তবে দূরদূরান্ত থেকে যেসব গাড়িরা এসেছে বা যারা আসবে তারা এই কদিন পার্কিংয়ে থেকে যাবে । তবে কোন পচনশীল জিনিস এই কদিন আসবে না বন্দরে। কারণ আগে থেকেই তাদের বারণ করা আছে ।



