Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মিচেল মার্শের অনুপস্থিতে আয়ারল্যান্ডকে হেলায় উড়িয়ে ম্যাচ জিতে নিলো অজি শিবির (AUS vs IRE)।
সহজ জয় অস্ট্রেলিয়ার (AUS vs IRE)
আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগেই বড় ধাক্কা আসে অস্ট্রেলিয়া শিবিরে। অনুশীলনে চোট পেয়ে ম্যাচ থেকে ছিটকে যান দলের অধিনায়ক মিচেল মার্শ। তাঁর পরিবর্ত খেলোয়াড় হিসেবে শ্রীলঙ্কা যাচ্ছেন স্টিভ স্মিথ। তবে অধিনায়কের অনুপস্থিতিতে কোনও প্রভাব ম্যাচে পড়েনি। ফেভারিট হিসাবেই বুধবার কলম্বোয় নেমেছিলেন ক্যামেরুন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েলরা। তাদের সামনে সেভাবে দাঁড়াতেই পারলো না আয়ারল্যান্ডের ক্রিকেটাররা (AUS vs IRE)।

মার্শ না থাকায় এই ম্যাচে দলকে নেতৃত্ব দেন ট্র্যাভিস হেড। যদিও এই ম্যাচে ব্যাট হাতে তিনি ৬ রানে ফিরে যান সাজঘরে। ৮৮ রানে ৪ উইকেট হারিয়ে মনে হচ্ছিল কিছুটা চাপে পড়তে পারে অস্ট্রেলিয়া। সেট হয়ে আউট হন জস ইংলিশ (৩৭), ম্যাথিউ রেনশ (৩৭)। ক্যামেরন গ্রিন ২১ রানে ফেরেন। শেষের দিকে মার্কাস স্টয়নিস ২৯ বলে ৪৫ রানের ইনিংস অজি শিবিরকে পৌঁছে দেয় ১৮২ রানে। আইরিশ বোলার মার্ক অ্যাডায়ার ২, ম্যাথিউ হামফ্রেস ১, জর্জ ডকরেল ১, হ্যারি টেক্টর ১টি উইকেট নেন।

আরও পড়ুন: Abhishek Sharma: স্বস্তি ভারতীয় শিবিরে, হাসপাতাল থেকে ফিরলেন অভিষেক
জবাবে ব্যাট করতে নেমে পরপর উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে আয়ারল্যান্ড। অধিনায়ক স্টার্লিং ১ রানে ফিরে যান ড্রেসিং রুমে। ৪৩ রানের মধ্যে পাঁচ ব্যাটারকে সাজঘরের রাস্তা দেখিয়ে দেন অজি বোলাররা। কিছুটা লড়াই করেন উইকেটরক্ষক লোর্কান টাকার (২৪), জর্জ হেনরি ডকরেল (৪৫)। তবে সেই লড়াই জেতার জন্য পর্যাপ্ত ছিল না। আয়ারল্যান্ড শেষ হল ১১৫ রানে। ৬৭ রানে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। অ্যাডাম জাম্পা এবং ন্যাথান এলিস নিয়েছেন ৪ উইকেট (AUS vs IRE)।


