Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গ্রুপ B থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে চলে গেল সুপার এইটে আর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো অস্ট্রেলিয়া (Australia)।
অস্ট্রেলিয়ার লজ্জার বিদায় (Australia)
অ্যালফ্রেড হিচকক মানেই টানটান থ্রিলারের মোড়কে দর্শককে ধাক্কা দেওয়া। সিনেমা হল থেকে বেরিয়ে যার রেশ থেকে যাবে বেশ অনেকক্ষণ। সেই ধাক্কা ইতিবাচক নাকি নেতিবাচক হবে সেটা দর্শকই বিচার করবেন তবে শেষে যে ধাক্কা থাকবে সেটা একপ্রকার দস্তুর। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ হিচককের সিনেমার গল্পের থেকে কোনও অংশে কম না। প্রথম থেকেই টানটান থ্রিলার যেন এই মেগা টুর্নামেন্ট। আর সেই গল্পে বড় ধাক্কা গ্রুপ পর্ব থেকে অস্ট্রেলিয়া বিদায় (Australia)।

একসময়ের অস্ট্রেলিয়া বলতেই যে ছবি ভেসে উঠতো সেই ছবি যেন আজ ম্লান। গ্রুপ A-র সুপার এইটের ছবিটা প্রায় নিশ্চিত। দ্বিতীয় স্থানের জন্য লড়াই চলছে। তার আগে এ বার গ্রুপ B-র হিসেব চূড়ান্ত হয়ে গেল। জিম্বাবোয়ে ও আয়ারল্যান্ড ম্যাচ না হওয়ায় সুপার এইটে প্রবেশ করলো জিম্বাবোয়ে আর ছিটকে গেল অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিম্বাবোয়ের ম্যাচে টসই হয়নি। এই গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে বাজিমাত করল। প্রসঙ্গত এই দুই দলের কাছেই পরপর হারতে হয়েছে অজি বাহিনীকে (Australia)।

বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের সময়ই বোঝা গিয়েছিল অস্ট্রেলিয়ার এবারের বিশ্বকাপ খুব একটা ভাল নাও যেতে পারে আর সেই আশঙ্কাই সত্যি হলো। একের পর এক ম্যাচে হেরেছে তারা। জিম্বাবোয়ের কাছে তারা ২৩ রানে হেরেছে। তার আগে শ্রীলঙ্কার কাছেও পরাস্ত হয়েছে। যার জেরে তিন ম্যাচে মাত্র দুই পয়েন্টে রয়েছে তারা।
আরও পড়ুন: Indian Railways: যাত্রী সুরক্ষায় বড় বদল, দ্রুত সরছে পুরনো কোচ
যদি খেলা হতো আর আয়াল্যান্ডের বিরুদ্ধে জিম্বাবোয়ে জিতত তবেও অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত ছিল। আয়ারল্যান্ড জিতলে তবু সুযোগ থাকতো ট্র্যাভিস হেডদের কাছে। তবে বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ায় সেই সুযোগও আর থাকলো না অজিদের কাছে। ষ্টির জন্য ম্যাচ ভেস্তে যাওয়ায় দুই দল এক পয়েন্ট করে পেল। ফলে জিম্বাবোয়ের খাতায় রয়েছে পাঁচ পয়েন্ট। অস্ট্রেলিয়া যদি পরবর্তী ম্যাচ যেতেও তাতে তাদের পয়েন্ট হবে ৪, ফলে অস্ট্রেলিয়া ছিটকে গেল বিশ্বকাপের লড়াই থেকে। এই প্রথমবার ICC ইভেন্ট থেকে অস্ট্রেলিয়া গ্রুপস্তর থেকে ছিটকে গেল। পাশাপাশি জিম্বাবোয়ে প্রথমবার বিশ্বকাপের সুপার এইটে প্রবেশ করল (Australia)।


