Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শেষ ট্রেডিং সেশনে নিফটি৫০ বেড়েছে ৪২ পয়েন্ট এবং সেনসেক্স বেড়েছে ১৭৩ পয়েন্ট (Stocks)।
চাঙ্গা বাজারে লগ্নির ঝোঁক (Stocks)
চলতি সপ্তাহের দুই সেশনে দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্সের বৃদ্ধি হয়েছে। বাজার ইতিবাচক থাকায় লগ্নিকারীদের মধ্যে আশা জাগাচ্ছে। শেষ ট্রেডিং সেশনে সেনসেক্স বেড়েছে ১৭৩ পয়েন্ট এবং নিফটি৫০ বেড়েছে ৪২ পয়েন্ট। গিফ্ট নিফটিরও পয়েন্ট বেড়েছে। যা দেশে বিশেষজ্ঞদের ধারণা পসিটিভ স্টার্ট দিতে পারে মার্কেট। সেই কথা মাথায় রেখে বেশ কয়েকটি স্টকের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা (Stocks)।
- সান টিভি: মিডিয়া সেক্টরের এই স্টক নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা। এই স্টকের দাম এখন ৫৮৯ টাকা। এর টার্গেট প্রাইস ৬৪০ টাকা এবং স্টপ লস ৫৬৭ টাকা।
- স্যাপিরে ফুডস ইন্ডিয়া: এই সংস্থার শেয়ার নিয়েও ইতিবাচক মার্কেট এক্সপার্টরা। দর শেষ ট্রেডিংয়ের পরে হয়েছে ২১৭ টাকা। এর টার্গেট প্রাইস রয়েছে ২৩৩ টাকা এবং স্টপ লস ২১০ টাকা।
- বিপিসিএল: ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের স্টকের দাম এখন ৩৭৫ টাকা। এর টার্গেট প্রাইস ৩৮৮ টাকা এবং স্টপ লস ৩৬৮ টাকা।
- ফর্টিস হেলথকেয়ার: হসপিট্যাল সেক্টরের এই স্টক নিয়ে আশাবাদী বিশ্লেষকরা। এই স্টকের দাম এখন ৯০৬ টাকা। এর টার্গেট প্রাইস ৯৪০ টাকা এবং স্টপ লস ৮৯০ টাকা।

আরও পড়ুন: Kolkata Municipal Corporation: পাঁচ বছরে ১১,৫৩৯ বেআইনি নির্মাণ ভাঙা, হিসাব দিলেন মেয়র
- টাটা মোটরস পিভি: অটো সেক্টরের এই স্টকেও নজর রাখতে পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। টাটা গোষ্ঠীর এই স্টকের দাম এখন ৩৮২ টাকা। এর টার্গেট প্রাইস ৪১০ টাকা এবং স্টপ লস ৩৭৩ টাকা।
- পেটিএম: এই সংস্থার প্রতি স্টকের দাম এখন ১ হাজার ১৬৯ টাকা। এর টার্গেট প্রাইস ১ হাজার ২৪০ টাকা এবং স্টপ লস ১ হাজার ১৪৫ টাকা (Stocks)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


