Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের জায়গা এখনও সুপার এইটের জন্য কনফার্ম নয় (Pakistan)।
পাকিস্তানের ভাগ্য নির্ধারণ আজ (Pakistan)
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিমধ্যেই হিট। তবে বিশ্বকাপের শুরু থেকেই বোঝা যাচ্ছিল যেকোন সময় অঘটন ঘটতে পারে এই বিশ্বকাপে। অস্ট্রেলিয়ার গ্রুপ পর্ব থেকে বিধায় এখনও পর্যন্ত এই বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন। সুপার এইটে যাওয়ার জন্য ইতিমধ্যেই সাতটি দল নিজেদের জায়গা পাকা করে ফেলছে, বাকি রয়েছে আর একটি জায়গা। অন্যদিকে পাকিস্তান এখন কনফার্ম করতে পারেনি সুপার এইটের টিকিট। আজকের ম্যাচের উপর ঝুলে আছে পাকিস্তানের ভাগ্য (Pakistan)।
ভারত এরমধ্যেই পাকিস্তান ম্যাচে জয় পেয়ে নিজেদের জায়গা পাকা করে ফেলছে। এছাড়াও পরবর্তী পর্বে উঠেছে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড ও জিম্বাবোয়। তবে পাকিস্তানের শেষ ম্যাচের ফলাফলের উপর নির্ভর করতে হচ্ছে।

গ্রুপ ‘এ’-তে পাকিস্তানের বিরুদ্ধে ৬১ রানের জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। অন্যদিকে নামিবিয়াকে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা। রানরেটের দিক থেকে নামিবিয়ার পরে অর্থাৎ তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান।

আরও পড়ুন: Bangladesh: পাক প্রেমে ইতি? ভারতের সঙ্গে সম্পর্কে উন্নতি চান আমিনুল হক
১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান। সুপার এইটে যাওয়ার জন্য এই ম্যাচ পাকিস্তানকে জিততেই হবে। তবে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৬৭ শতাংশ, যার বড় প্রভাব ফেলতে পারে ম্যাচে।
যদি বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যায় তবে দুই দলই ১ পয়েন্ট করে পাবে। সেই ক্ষেত্রে পাকিস্তান পয়েন্টের নিরিখে আমেরিকাকে টপকে যাবে এবং দ্বিতীয় স্থানে উঠে যাবে। আর এই এক পয়েন্ট পেলেই সুপার এইটে পৌঁছে যাবে পাকিস্তান (Pakistan)।


