Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সপ্তাহের শেষে অনেকেই ঘুরতে (Train Cancelled) বের হন বা কেনাকাটার জন্য ট্রেনে যাতায়াত করেন। তার উপর এখন বিয়ের মরসুম চলছে। ফলে লোকাল ট্রেনে যাত্রীর সংখ্যা স্বাভাবিকভাবেই বাড়ে। তবে চলতি সপ্তাহে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। রেল সূত্রে খবর, শনিবার ও রবিবার মিলিয়ে বাতিল করা হয়েছে মোট ৩০টি লোকাল ট্রেন।
‘পাওয়ার ব্লক’ (Train Cancelled)
জানা গিয়েছে, হাওড়া ডিভিশনের তারকেশ্বর ও দিয়ারা (Train Cancelled) স্টেশনের মাঝে ‘পাওয়ার ব্লক’ নেওয়া হবে। ওই লাইনে রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত কাজের জন্য এই ব্লকিং করা হচ্ছে। সেই কারণেই একের পর এক লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। যদিও সপ্তাহান্তে অফিসযাত্রীর সংখ্যা তুলনামূলক কম থাকে, তবুও এই রুটে নিয়মিত যাতায়াতকারী যাত্রীদের সমস্যায় পড়তে হতে পারে।

বাতিল ট্রেনের তালিকা (Train Cancelled)
রেল সূত্রে আরও জানা যাচ্ছে, শুধু এই সপ্তাহেই নয়, আগামী ২১ ফেব্রুয়ারি, ২৩ ফেব্রুয়ারি, ২৪ ফেব্রুয়ারি এবং ২৭ মার্চও কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকবে। ওই দিনগুলিতে প্রতিদিন চারটি করে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে ৩৭৯২২ কাটোয়া-হাওড়া লোকাল, ৩৭৭৪৬ কাটোয়া-ব্যান্ডেল লোকাল এবং ৩৭৭৪৯ ব্যান্ডেল-কাটোয়া লোকাল সহ আরও কয়েকটি ট্রেন। ব্লকিংয়ের কাজ শেষ না হওয়া পর্যন্ত এই পরিষেবা ব্যাহত থাকবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: UN Bengal: রাষ্ট্রপুঞ্জের হাত ধরে বাংলার মুকুটে জোড়া পালক: বাংলার ৩ সুগন্ধী চালকে ঐতিহ্যের স্বীকৃতি
উল্লেখ্য, এর আগেও এই লাইনে ব্লকিংয়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী নিরাপত্তা ও পরিষেবা উন্নত করার লক্ষ্যেই এই কাজ করা হচ্ছে। যাত্রীদের আগে থেকে সময়সূচি দেখে যাত্রার পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে। হঠাৎ ট্রেন বাতিলের কারণে যাতে সমস্যায় না পড়তে হয়, সে জন্য বিকল্প ব্যবস্থার কথাও ভাবতে বলা হয়েছে।


