Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার এইটে পৌঁছে গিয়েছে ভারত (Team India)।
ভারত কি সত্যিই অপ্রতিরোধ্য? (Team India)
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের চারটি ম্যাচই জিতেছে ভারত। শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৭ রান হারিয়ে অপরাজিত রয়েছে। প্রথমে ব্যাট করে ভারত রান করে ১৯৩, জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রানে শেষ হয় ডাচদের ইনিংস। নিয়মরক্ষার ম্যাচ হলেও নেদারল্যান্ডস যথেষ্ট লড়াই করেছিল। এবার ভারতের লক্ষ্য বিশ্বকাপের শিরোপা ধরে রাখা (Team India)।
চার দলের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিলেও বেশ কিছু সমস্যা দলের রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যার ফলে চাপে পড়তে পারে ভারত সুপার এইটে।
১) অভিষেক শর্মার ব্যর্থতা
বিপক্ষের জেক নিয়ে চিন্তা হওয়ার কথা ছিল তার বদলে দলের হয়েই চিন্তা বাড়িয়েছেন তিনি। অভিষেক শর্মার বিশ্বকাপে এখনও পর্যন্ত মোট রান শূন্য। পরপর দুই ম্যাচে একই বলে আউট হয়ে খালি হাতে ফেরেন তিনি। যা দলের জন্য দুশ্চিন্তার। চলতি বছরে পাঁচবার শূন্যরানে আউট হয়েছেন তিনি। অন্য আরেক ওপেনার সঞ্জু স্যামসনও ব্যর্থ যে কারণে বিশ্বকাপে একাদশে জায়গা পাচ্ছেন না তিনি। দুজনের এই খারাপ ফর্ম চিন্তায় রাখবে ভারতীয় শিবিরকে।
২) স্পিনের বিরুদ্ধে খেলতে সমস্যা
যে ভারত স্পিন খেলতে এক্সপার্ট ছিল এখন সেই স্পিন খেলতে বারবার সমস্যায় পড়তে হচ্ছে ভারতীয় দলের ব্যাটারদের। আমেরিকার স্পিন বোলাররাও চাপে ফেলে দেয় ভারতীয় ব্যাটারদের। নামিবিয়ার গেরহার্ড ইরাসমাস ভারতের বিরুদ্ধে ৪ উইকেট নেন ২০ রান দিয়ে। পাকিস্তান ও নেদারল্যান্ডসের বোলারদের কাছেও সমস্যায় পড়তে হয় ভারতকে। সুতরাং এটা স্পষ্ট যে স্পিন খেলতে গিয়ে বারংবার সমস্যায় পড়তে হচ্ছে ভারতকে (Team India)।

আরও পড়ুন: Alia Bhatt Katrina Kaif: ভিকি-পুত্রকে আদুরে চমক! ক্যাটরিনার পোস্টে চমক
৩) ব্যাটিং অর্ডারে ধারাবাহিকতা দেখা যাচ্ছে না
বেশিরভাগ খেলাই হয়ে যাচ্ছে এক বা দুজন নির্ভর। কখনও ঈশান বা সূর্যকুমার আবার কখনও হার্দিক বা শিবম দুবে, কিন্তু ধারাবাহিকভাবে পারফর্ম করতে দেখা যাচ্ছে না ভারতীয় ব্যাটারদের। বিরাট কোহলি শুধু রান করার জন্য বা চেজ করার জন্য এই জায়গায় পৌঁছাননি বরং তিনি ধারাবাহিকভাবে পারফর্ম করে গিয়েছেন। সেই ধারাবাহিকতার অভাবও ভারতের বিপদের কারণ হতে পারে। সূর্যকুমার যাদব যতই বলুক তিনি ব্যাটারদের ফর্ম নিয়ে চিন্তিত নন বাস্তবে ছবিটা কিন্তু খুব একটা ভাল না।

৪) ফিল্ডিংয়ে সমস্যা
ভারত ফিল্ডিংয়ে দিনদিন নিজেদের অন্য পর্যায়ে নিয়ে গেলেও বেশ অনেক ম্যাচেই গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলতে দেখা যাচ্ছে ভারতীয় ফিল্ডারদের। পাকিস্তান ম্যাচেও তিনটি ক্যাচ ফেলেন ভারতীয় ফিল্ডাররা। নেদারল্যান্ডসের বিরুদ্ধেও ক্যাচ ফেলেন ওয়াশিংটন সুন্দর। রিঙ্কু সিং এবং সূর্যকুমার যাদবের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে সংঘর্ষ হয় এবং ক্যাচ মিস হয়। পরের পর্বে এমন কিছু হলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে ভারতকে (Team India)।


