Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শীতের রেশ এখনও পুরোপুরি বিদায় (Weather Update WB) নেয়নি। ভোর ও রাতের দিকে জেলার বহু জায়গায় হালকা ঠান্ডার অনুভূতি থাকছেই। তবে আবহাওয়ায় আসতে চলেছে নতুন পরিবর্তন। আগামী সপ্তাহের শুরুতেই রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
নিম্নচাপ ক্রমশ দুর্বল (Weather Update WB)
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে (Weather Update WB) তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমশ দুর্বল হচ্ছে। কিন্তু একই সঙ্গে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় নতুন করে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার ইঙ্গিত মিলেছে। এর গতিপথ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি আরও শক্তি সঞ্চয় করে পূর্ব ভারত মহাসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করতে পারে। এর প্রভাবেই আগামী সোমবার ও মঙ্গলবার উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশার উপকূলেও বৃষ্টি হতে পারে।

তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার ইঙ্গিত (Weather Update WB)
এদিকে তাপমাত্রার পারদও ঊর্ধ্বমুখী হওয়ার ইঙ্গিত মিলেছে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। উপকূলের জেলাগুলিতে তা ১৯ থেকে ২১ ডিগ্রির মধ্যে থাকতে পারে।

আরও পড়ুন: Harmanpreet Kaur: ইতিহাস গড়েও হার হরমনদের, রেকর্ডের রাতে ব্যাটিং ধস টিম ইন্ডিয়ার!
উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়বে
উত্তরবঙ্গেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। দার্জিলিং ও পার্বত্য এলাকায় আগামী কয়েকদিনে তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। কালিম্পং ও সংলগ্ন এলাকায় ১১ থেকে ১৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে পারদ। শিলিগুড়ি, মালদহ-সহ সমতল অঞ্চলে তাপমাত্রা ১৬ থেকে ১৯ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা।


