Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায়-এর প্রয়াণে শোকের ছায়া (Abhishek Banerjee) নেমেছে বঙ্গ রাজনীতিতে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাঁর মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করেছেন।
অভিষেকের শোকবার্তা (Abhishek Banerjee)
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড (Abhishek Banerjee) হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, “বঙ্গ রাজনীতিতে একটি যুগের অবসান।” দলের জন্মলগ্নের সহযোদ্ধার পরিবারকে সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাসও দেন তিনি। জানা গিয়েছে, প্রয়াত নেতার পুত্র শুভ্রাংশুর সঙ্গে ফোনে কথা বলে সমবেদনা জানিয়েছেন অভিষেক।

রাজনৈতিক জীবন (Abhishek Banerjee)
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-ও সমাজ মাধ্যমে শোকপ্রকাশ করেছেন। রাজনৈতিক মতভেদ থাকলেও মুকুল রায়ের সাংগঠনিক দক্ষতা নিয়ে কারও দ্বিমত ছিল না বলেই মত রাজনৈতিক মহলের। ১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায়-এর হাত ধরে তৃণমূল কংগ্রেস গঠনের সময় থেকেই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ১৯৯৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলে সংগঠনকে বিস্তৃত করেন বাংলার বাইরে ত্রিপুরা, অসম-সহ উত্তর-পূর্বাঞ্চলেও। কেন্দ্রীয় মন্ত্রিসভায় রেলমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি।

আরও পড়ুন: Mukul Roy Death: পরলোকে বঙ্গ রাজনীতির ‘চাণক্য’, মমতার হাত ছেড়েছিলেন কেন?
ফুল বদল
পরবর্তীতে রাজনৈতিক সমীকরণ বদলে ২০১৭ সালে তিনি যোগ দেন ভারতীয় জনতা পার্টি-তে। ২০২১ সালে আবার তৃণমূলে প্রত্যাবর্তন করেন। তবে জীবনের শেষ পর্যায়ে সক্রিয় রাজনীতি থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন। তাঁর প্রয়াণে রাজনৈতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের ইতি ঘটল।



