Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: অগাস্টের শুরুতেই শ্রাবণের রুদ্ররূপ বঙ্গে! কয়েক দিন ধরে উত্তরবঙ্গকে তছনছ করার পর, এবার দক্ষিণবঙ্গের বৃষ্টির দাপট (Heavy Rain) শুরু। মুহুর্মুহু বজ্রপাত আর মুষলধারে বৃষ্টির দাপটে সকালে তিলোত্তমার বুকে নামল অকাল সন্ধ্যার আঁধার। কলকাতা তো সবেমাত্র শুরু, আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার থেকে আরও বাড়তে চলেছে বৃষ্টি! একদিনেই ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিতে ভাসতে পারে একাধিক জেলা।
নিম্নচাপ-মৌসুমি অক্ষরেখার জোড়াফলায় দুর্যোগ (Heavy Rain)
হাওয়া অফিস সূত্রে খবর, রাজস্থানের বিকানের থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে এক শক্তিশালী মৌসুমি অক্ষরেখা। তার ওপর ডানা মেলেছে রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত একটি সক্রিয় নিম্নচাপ অঞ্চল। এই জোড়া ফলার প্রভাব এবং বঙ্গোপসাগরের জলীয় বাষ্পের তাণ্ডবে রাজ্য জুড়ে চলবে বৃষ্টি।
আরও পড়ুন: New School Syllabus: নতুন পাঠ্যক্রম কমিটির প্রথম বৈঠক, শিক্ষায় বড় বদলের পথে রাজ্য
বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়বে (South Bengal Weather)। বৃষ্টি বাড়বে কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও বর্ধমানে। সঙ্গে থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বিপজ্জনক বজ্রপাত! এখানেই শেষ নয়! আলিপুর আবহাওয়া দফতরের ইঙ্গিত, ৮ আগস্ট বঙ্গোপসাগরে জন্ম নিতে পারে আরও একটি ঘনীভূত নিম্নচাপ, যা পরবর্তীতে গভীর রূপ নিয়ে রাজ্য জুড়ে নতুন করে বর্ষণের (Heavy Rain) তাণ্ডব চালাতে পারে।
কলকাতার হালচাল (Kolkata Weather Forecast)
বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছুঁয়েছে ৯৯ শতাংশ। দিনভর কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩১ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সাধারণ মানুষকে বজ্রপাতের সময় ঘরের বাইরে না বেরোনোর এবং অত্যন্ত নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।
আরও পড়ুন: Mamata Banerjee: নতুন ইতিহাস তৈরি করতে সাহায্য করুন- মমতার মামলায় হাইকোর্টে আর্জি কল্যাণের
উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা। ডুয়ার্স থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে পাহাড়ে ধস। অবরুদ্ধ একাধিক রাস্তা। পাঁচ জেলায় জারি কমলা সতর্কতা (Orange Alert)। সঙ্গে ৩০-৪০ আবার কোথাও আরও জোরে বইতে পারে ঝোড়ো হাওয়া। বাকি জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।


