Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: জিম্বাবোয়েকে কার্যত একাই উড়িয়ে দিয়েছেন শিমরন হেটমায়ার (Shimron Hetmyer)।
হুঁশিয়ারি দিলেন হেটমায়ার (Shimron Hetmyer)
ওয়েস্ট ইন্ডিজের নায়ক এখন শিমরন হেটমায়ার। জিম্বাবোয়েকে একাই গুঁড়িয়ে দিয়েছেন তিনি। ৩৪ বলে ৮৫ রানের ইনিংস খেলেছেন তিনি। যার মধ্যে রয়েছে সাতটি চার ও সাতটি ছয়। এই ম্যাচে একাধিক নজিরও গড়েছেন এই ক্যারিবিয়ান তারকা। ম্যাচ জেতার পর কার্যত ভারতকে ঘুরিয়ে হুমকি দিয়ে রাখলেন তিনি (Shimron Hetmyer)।
মাত্র ১৯ বলে হাফ সেঞ্চুরি করে নজিরও গড়েছেন তিনি। যা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের মধ্যে দ্রুততম। জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ আর যার ফলে চাপ বেড়েছে ভারতের। ১ মার্চ ভারতের বিরুদ্ধে খেলা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। সেই ম্যাচের আগেই হুঙ্কার দিয়ে রাখলেন হেটমায়ার।
ম্যাচের সেরা হেটমায়ার বলেছেন, ‘আগে অনেক বেশি ভাবতাম। ব্যাট করতে নামার আগে ভাবতাম, কীভাবে খেলব। কোথায় মারব। এখন আর সে সব ভাবি না। এখন আমার ব্যাটই কথা বলে (Shimron Hetmyer)।’

গ্রুপের শেষ ম্যাচে ইতালির বিরুদ্ধে রান পাননি তিনি। কিন্তু সুপার এইটের শুরুতে বড় রান পেয়েছেন তিনি। সেটাই তিনি চেয়েছিলেন বলে জানিয়েছেন। হেটমায়ার বলেছেন, ‘আগের ম্যাচে রান পাইনি, খারাপ লেগেছিল। বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় ছন্দ ধরে রাখাটাই গুরুত্বপূর্ণ। সামনের ম্যাচগুলোতেও সেটা করার চেষ্টা করব।’

আরও পড়ুন: Netherlands: সমকামী প্রধানমন্ত্রী পেল নেদারল্যান্ডস, ইতিহাস গড়লেন রব জেটেন
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিন নম্বরে নামছেন হেটমায়ার। নতুন ভূমিকায় অনেক বেশি বল ফেস করতে পাচ্ছেন তিনি। তা বেশ ভাল ভাবে কাজেও লাগাচ্ছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার বলেই দিচ্ছেন, ‘আমার সুবিধা হচ্ছে। আরও বেশি বল খেলতে পারছি। শুরুতে সময় নিতে পারছি। নিজের মতো করে ইনিংস চালাতে পারছি। আমার উপর দল ভরসা রেখেছে। তার দাম দিতে পারছি (Shimron Hetmyer)।’


