Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্য পুলিশে ফের বড়সড় রদবদল। নবান্নের নির্দেশে এবং পশ্চিমবঙ্গ পুলিশ এস্টাবলিশমেন্ট বোর্ডের (West Bengal Police Establishment Board) অনুমোদনে একযোগে ২৯ জন পদস্থ পুলিশ আধিকারিককে বদলি করা হল(State Police)। মূলত SDPO, SP/ACP পদমর্যাদার অফিসারদের এই তালিকায় রাখা হয়েছে। বুধবার অর্থাৎ ২৫শে ফেব্রুয়ারি ভবানী ভবন থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
রাজ্য পুলিশের নতুন পদক্ষেপ (State Police)
নির্বাচনের আগে, জনস্বার্থ এবং প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে রাজ্য পুলিশের এই নতুন পদক্ষেপ। এই তালিকায় দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ—সব প্রান্তেরই একাধিক গুরুত্বপূর্ণ মহকুমা ও জেলার আধিকারিকরা রয়েছেন।
৩ জন ACP-কে বদলি (State Police)
হাওড়া সিটি পুলিশের ৩ জন ACP-কে বদলি করা হয়েছে। এসকে আক্তার আলিকে বাঁকুড়ার খাতরা মহকুমার SDPO করা হয়েছে এবং অয়ন সাধুকে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে পাঠানো হয়েছে। উল্টোদিকে, উৎপল পুরকাইত ও মণি শঙ্কর সেনগুপ্ত হাওড়া সিটি পুলিশের নতুন ACP হিসেবে যোগ দিচ্ছেন। ডায়মন্ড হারবারের বিষ্ণুপুরের SDPO তনয় চট্টোপাধ্যায়কে CID-তে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় আসছেন তাপস সরকার। এছাড়া মহেশতলার SDPO সৈয়দ রেজাউল কবিরকে ট্রাফিক বিভাগে পাঠানো হয়েছে।
SDPO, SP/ACP বদলি (State Police)
জলপাইগুড়ির মালবাজারের নতুন SDPO হচ্ছেন সুদীপ্ত সরকার। আলিপুরদুয়ারের জয়গাঁর SDPO প্রশান্ত দেবনাথকে কোচবিহারের দিনহাটায় পাঠানো হয়েছে। বনগাঁর SDPO রাম কুমার মন্ডলকে বারুইপুর পুলিশ জেলার ক্যানিং-এ পাঠানো হয়েছে। বসিরহাটের মীন খাঁ-র SDPO কৌশিক বসাককে কৃষ্ণনগর পুলিশ জেলায় বদলি করা হয়েছে।



