Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্যাটিং অর্ডারে অবনমন থেকে ব্যাটে রানের খরা। অবশেষে জিম্বাবোয়ের বিরুদ্ধে রানে ফিরে মুখ খুললেন তিলক বর্মা (Tilak Varma)।
রানে ফিরে কী বললেন তিলক? (Tilak Varma)
চলতি বিশ্বকাপ জুড়ি তিলক বর্মার ফর্ম নিয়ে তুমুল চর্চা চলছে। তিনি দলের হয়ে প্রতিটি ম্যাচ খেললেও রানের গতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। বৃহস্পতিবার তাঁর ব্যাটিং অর্ডারের অবনমনও হয়। তিনের বদলে ছয় নম্বরে নামানো হয় তাঁকে। জিম্বাবোয়ের বিরুদ্ধে টপ অর্ডার থেকে ফিনিশার কমবেশি সবারই পজিশন বদল হয়েছে (Tilak Varma)। সেই বিষয়ে কী বললেন তিলক?

জিম্বাবোয়ের বিরুদ্ধে রান পান তিলক বর্মা। ১৬ বলে ৪৪ রানের অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিলক। তিলক তাঁর ব্যাটিং পজিশন বদল নিয়ে জানান অতীতেও ফ্র্যাঞ্চাইজি দলের পাশাপাশি জাতীয় দলের হয়েও মিডিল অর্ডারে ব্যাট করেছেন। এই ভূমিকা তাঁর কাছে নতুন কিছু না। এর পাশাপাশি ভারতের তারকা ব্যাটার স্পষ্ট করে দেন যে দলের প্রয়োজনে তিনি যে কোনও পজিশনে ব্যাটিং করতে পারেন। তিনি এও স্পষ্ট করে দেন যে তাঁর ছন্দে ফিরতে এই একটা ইনিংস দরকার ছিল। এই মুহূর্তে তিনি আত্মবিশ্বাসী সেই কথাও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: Mahapralay: একের পর এক ভূমিকম্প, ধেয়ে আসছে মহাপ্রলয়, পৃথিবীর আয়ু আর কতদিন?
জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৬ বলে ৪৪ রানের ইনিংস খেলার পর তিলক বলেন, ‘আমি তো বরাবরই বলে এসেছি যে দল আমার থেকে যা চায়, আমি তার জন্য সবসময় প্রস্তুত। আমি তো বিগত চার বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এই ভূমিকা পালন করেছি এবং ভারতীয় দলের হয়েও কয়েকটা ম্যাচ ওই পজিশনে খেলেছি। তাই দলের হয়ে যে কোনও স্থানে খেলতে আমি তৈরি। পরিস্থিতি অনুযায়ী আমি মানিয়ে নিতে পারি। আমার খালি একটা ভাল ইনিংসের প্রয়োজন ছিল। ঈশ্বরের কৃপায় সেটা খেলতে পেরেছি এবং আসন্ন ম্যাচগুলির জন্য আমি বেশ আত্মবিশ্বাসী যে আমি দলকে ম্যাচ জেতাতে তৈরি (Tilak Varma)।’


