Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের প্রাক্তন তারকা পেসার জাহির খানের দায়িত্ব আরও বাড়তে চলেছে (Zaheer Khan)।
জাহিরের দায়িত্ব আরও বাড়ল (Zaheer Khan)
ভারতীয় ক্রিকেট বোর্ড উচ্চমানের পেসার তৈরির দিকে বেশি নজর দিচ্ছে আর এই বিশেষ কাজের জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে জাহির খানকে। আগামী প্রজন্মের বোলারদের প্রশিক্ষণ দিচ্ছেন জাহির। বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে শুরু হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি থেকে। শিবিরে যোগ দিয়েছেন ভবিষৎ প্রজন্মের প্রতুশ্রুতিমান পেসাররা। তাঁদের প্রশিক্ষণ দিচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন সদস্য (Zaheer Khan)।
বোর্ডের এই উদ্যোগ নতুন নয় অবশ্য। এত দিন এই দায়িত্বে ছিলেন ট্রয় কুলি। গত ডিসেম্বরে তাঁর সঙ্গে চার বছরের চুক্তি শেষ হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। তাঁর চুক্তি শেষ হওয়ার পর থেকে সিইওতে প্রধান জোরে বোলিং কোচ হিসেবে কেউ নেই। সিইওতে জোরে বোলিং কোচ হিসেবে কাজ করতে আগ্রহীদের কাছ থেকে আবেদনপত্র চেয়েছে বোর্ড। গত ৯ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিসিআই। বেশ কয়েকজন আবেদন করলেও কিছুই চূড়ান্ত হয়নি। এই অবস্থায় জাহিরকে অস্থায়ীভাবে জাহিরকে অনুরোধ করা হলে তিনি সম্মত হন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘জোরে বোলারদের জন্য বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছে। বিভিন্ন রাজ্যের প্রতিশ্রুতিমান তরুণরা শিবিরে যোগ দিয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে সিওইতে শিবির চলছে। দায়িত্ব দেওয়া হয়েছে জাহিরকে। সিইওর হেড অফ ক্রিকেট ভিভিএস লক্ষ্মণও রয়েছেন।’ তিনি আরও বলেছেন, ‘জাহির কোচিং করাতে আগ্রহী। আইপিএলের দল লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে কাজ করেছেন। ওর বিশ্বাস, আগামী প্রজন্মের জোরে বোলারদের সাহায্য করতে পারবেন। জাহিরের মতো প্রাক্তন বোলার বিসিসিআইয়ের উদ্যোগে স্বেচ্ছায় এগিয়ে আসায় আমরাও খুশি এবং নিশ্চিন্ত। চাইলে জাহির পাকাপাকিভাবেও দায়িত্ব নিতে পারেন। তাতে ওকে বছরের অনেকটা সময় পরিবার ছেড়ে থাকতে হবে। পুরো সময় দেওয়া সম্ভব কিনা, সেটা তিনিই বলতে পারবেন।’
আরও পড়ুন: Mamata Banerjee: সিগন্যাল-ফ্রি ৪০ কিমি রাস্তা চালু, শিল্প-বাণিজ্যে আসছে নতুন জোয়ার
গত কয়েক বছর বেশ কয়েকজন তরুণ জোরে বোলার উঠে এসেছেন ফলে তিন ধরণের ক্রিকেটে ভারতীয় দলের কাছে যথেষ্ট বিকল্প রয়েছে। কোনও কারণে বা চোট পেলে সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিকল্প রয়েছে ভারতের হাতে। সিইওর কোচরা ভারতীয় দলের স্টাফদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কাজ করেন। পরিকল্পনায় সুবিধা হয় এতে। জাতীয় দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে সিইওর যোগাযোগ আরও বাড়াতে এই উদ্যোগ বলেই জানা যাচ্ছে (Zaheer Khan)।


