Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে ভারত। রবিবার তেহরানে মার্কিন-ইসরায়েলি বিমান হামলার কয়েক ঘণ্টা পর খামেনেইয়ের মৃত্যু হয়। বুধবার দিল্লিতে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি শোক প্রকাশ করেন(Khamenei India)।
নয়াদিল্লির অবস্থানে সূক্ষ্ম পরিবর্তন (Khamenei India)
এই পদক্ষেপকে কূটনৈতিক মহলে নয়াদিল্লির অবস্থানে সূক্ষ্ম পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। কারণ, হামলার পর ভারত আনুষ্ঠানিকভাবে তা নিন্দা করেনি এবং বিরোধীদের জোরালো দাবি সত্ত্বেও দীর্ঘ সময় নীরব ছিল। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “এই ধরনের বিরোধের সমাধানে ভারত সবসময় সংলাপ ও কূটনীতির পক্ষে।”
অধিকাংশ শক্তিধর দেশ শোকবার্তা দেয়নি
বিশ্বের অধিকাংশ শক্তিধর দেশ খামেনেইয়ের হত্যাকাণ্ডে আনুষ্ঠানিক শোকবার্তা দেয়নি। রাশিয়া ও চিনই কেবল শোকপ্রকাশ করেছে। সেই আবহে ভারতের শোকজ্ঞাপন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা
ইরানের রেভল্যুশনারি গার্ড ঘোষণা করেছে, হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপ ও তাদের পশ্চিমী মিত্রদের জাহাজের জন্য বন্ধ থাকবে। এসব দেশের কোনও জাহাজ জলপথে দেখা গেলে তা লক্ষ্যবস্তু করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিকে ঘিরে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
সরকারের অবস্থানের সমালোচনা (Khamenei India)
ভারতের বিরোধী শিবির আগেই সরকারের অবস্থানের সমালোচনা করে, ইরানের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করিয়েছে। একসময় ভারতের মোট তেলের প্রায় ১৩ শতাংশই আসত ইরান থেকে। ২০১৮ সালে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে গিয়ে নিষেধাজ্ঞা আরোপের পর সেই বাণিজ্য উল্লেখযোগ্যভাবে কমে যায়।
আরও পড়ুন: BTS ARIRANG: BTS-এর লাইভস্ট্রিম কনসার্ট স্পেশালের প্রথম ট্রেলার লঞ্চ, বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা
সোনিয়া গান্ধীর সমালোচনা (Khamenei India)
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বলেন, কোনও বিদেশি নেতাকে লক্ষ্য করে হত্যার ঘটনায় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের পক্ষে স্পষ্ট অবস্থান না নেওয়া ভারতের বিদেশনীতির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। “বসুধৈব কুটুম্বকম কেবল স্লোগান নয়; এটি ন্যায়, সংযম ও সংলাপের প্রতি অঙ্গীকার,” মন্তব্য করেন তিনি।



