Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের উন্মাদনার মধ্যেই জল্পনা বাড়ছে ওয়ানডে বিশ্বকাপে রোহিত-বিরাটকে দেখা যাবে কিনা (Gautam Gambhir)।
বিরাট-রোহিতকে নিয়ে বড় ইঙ্গিত গম্ভীরের (Gautam Gambhir)
দেশের সতীর্থদের একে অপরের বিরুদ্ধে নামতে দেখা যাবে আর কিছুদিন পরেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্ব শেষ। এবার ক্রিকেটপ্রেমীদের জন্য উত্তেজনার অন্য মাত্রা যোগ করতে শুরু হচ্ছে আইপিএল। সেই লিগে ভারতের বিপক্ষ দলের হয়ে খেলা ক্রিকেটারদের দেখা যাবে ভারতের প্লেয়ারদের সাথে একই ফ্রাঞ্চাইজিতে খেলবে। তবে খেলা যাই হোক বারবার সবার নজর থেকেছে বিরাট-রোহিতের উপর। আইপিএল হোক বা দেশের হয়ে খেলা, এই দুই তারকাকে নিয়ে সমর্থকদের উন্মাদনার শেষ নেই (Gautam Gambhir)।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ নিয়েও এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে আলোচনা। আর তার আগে আইপিএল-এ এই দুই তারকার উপর নজর থাকবে সবথেকে বেশি। এই ফ্রাঞ্চাইজি লিগেই ঠিক হয়ে যাবে কি দুই তারকার ভাগ্য? ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে কি দেখা যাবে রো-কো জুটির দাপট? এবার সেই নিয়েই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিশ্বকাপজয়ী কোচ গম্ভীর।

২০১১ সালের পর কেটে গিয়েছে অনেকগুলি বছর। এর মধ্যে ওয়ানডে বিশ্বকাপ জেতা হয়নি ভারতের। ২০২৭ সালের বিশ্বকাপ তাই এখন ভারতের কাছে মূল লক্ষ্য। আর সেই কথা মাথায় রেখেই আইপিএল শেষ হলেই প্রস্তুতি শুরু করে দিতে চায় গম্ভীর বাহিনী। এই নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ খুললেন গম্ভীর (Gautam Gambhir)।

তিনি বলেন, ‘আইপিএল শেষ হলেই ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা শুরু করে দেওয়া হবে। IPL ও বিশ্বকাপের মাঝে সুযোগ রয়েছে ২৫-৩০টা ODI খেলার। এখন এই ফরম্যাটে বেশি খেলাও হয় না। তাই যত দ্রুত সম্ভব, প্রস্তুতি শুরু করতে চাই আমরা।’
দক্ষিণ আফ্রিকায় খেলা হবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। আর সেটা ভারতীয় দলের কাছে যথেষ্ট বড় চ্যালেঞ্জ হতে চলেছে বলেই মনে করছেন দলের হেড স্যার। আইপিএল শেষে সেই ব্লু-প্রিন্ট তৈরি করে নিতে চাইছেন গম্ভীর। বজায় যাচ্ছে বিশ্বযুদ্ধের মহারণের আগে সমস্ত দিক রেইকি করেই মাঠে নামতে চান দলের হেড কোচ।

আরও পড়ুন: Abhishek Banerjee: ভোটার তালিকায় নাম না থাকলে বন্ধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট! কী বললেন অভিষেক?
স্পষ্ট বলে দিলেন, ‘দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট খেলা সহজ নয়। টিম কম্বিনেশন ঠিক করা এবং দক্ষিণ আফ্রিকায় খেলার জন্য কোন ক্রিকেটাররা যোগ্য, সেটা খুঁজে বের করতে হবে। কোচ ও নির্বাচকরা সেটা ঠিক করবেন। আইপিএল-এর শেষেই ২০২৭ সালের বিশ্বকাপের জন্য একটা ব্লু-প্রিন্ট পেয়ে যাবে ভারতীয় দল (Gautam Gambhir)।’


