Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ১০ মার্চ আবারও ঊর্ধ্বমুখী হল সোনা ও (Gold Price) রুপোর দাম। তবে আজ সোনার তুলনায় অনেক বেশি বৃদ্ধি দেখা গেছে রুপোর দামে। ফলে যাঁরা রুপোয় বিনিয়োগ করেছেন তাঁদের মুখে হাসি ফুটেছে। বাজারে এই দুই মূল্যবান ধাতুর দামের পরিবর্তন নিয়ে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে বেশ আলোচনা শুরু হয়েছে।
বাড়ল দাম সোনার (Gold Price)
আজ খাঁটি সোনার দামে গ্রাম প্রতি (Gold Price) বৃদ্ধি হয়েছে ১০৮ টাকা। গতকাল প্রতি গ্রাম খাঁটি সোনার দাম ছিল ১৫ হাজার ৮৮৩ টাকা। আজ সেই দাম বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৯১ টাকায়। অন্যদিকে গয়না তৈরির জন্য ব্যবহৃত ২২ মানের সোনার দামও বেড়েছে। এই সোনার দাম প্রতি গ্রামে প্রায় ১০০ টাকা করে বৃদ্ধি পেয়েছে। ফলে বর্তমানে ১০ গ্রাম ২২ মানের সোনা কিনতে গেলে খরচ করতে হবে প্রায় ১ লক্ষ ৫১ হাজার ৯০০ টাকা।

বিক্রি করলে কেমন দাম? (Gold Price)
পুরনো গয়না বিক্রি করলেও এখন কিছুটা (Gold Price) বেশি দাম পাওয়া যাচ্ছে। আজ ২২ ক্যারট মানের সোনা বিক্রি করলে প্রতি গ্রামে পাওয়া যাচ্ছে প্রায় ১৪ হাজার ৫৫১ টাকা, যা গতকালের তুলনায় ৯৮ টাকা বেশি।

আরও পড়ুন: Auto Drivers Gas Crisis: বাড়ল অটো ভাড়া, কমল অটোর সংখ্যা! নাজেহাল যাত্রীরা
রুপোর দাম কত?
১৮ মানের সোনার দামেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। এই মানের সোনা কিনতে হলে বর্তমানে প্রতি গ্রামে প্রায় ১২ হাজার ৪৭৫ টাকা খরচ করতে হচ্ছে। গতকালের তুলনায় এই দাম প্রতি গ্রামে প্রায় ৮৫ টাকা বেশি। তবে আজ সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গেছে রুপোর দামে। প্রতি কেজি রুপোর দাম বেড়েছে প্রায় ১১ হাজার টাকার বেশি। বর্তমানে প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে প্রায় ২ লক্ষ ৭৪ হাজার ৫০৭ টাকা।


