Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে কার্যত দাঁড়াতেই পারেনি নিউ জিল্যান্ড। নিউ জিল্যান্ডের এই হার নিয়ে এবার মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
কোন ভুলে হার নিউ জিল্যান্ডের, বললেন মহারাজ (Sourav Ganguly)
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সবাই ভেবেছিলেন নিউ জিল্যান্ড বনাম ভারত হাড্ডাহাড্ডি খেলা হবে। তবে সেই ম্যাচ ছিল কার্যত একপেশে। ভারতের সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি নিউ জিল্যান্ড। মিচেলদের ৯৬ রানে উড়িয়ে বিশ্বকাপের শিরোপা নিজেদের নাম করেন সূর্যকুমার যাদবরা (Sourav Ganguly)।
সেমিফাইনালের ম্যাচে কিউয়ি দল দুর্দান্ত পারফর্ম করেন কিন্তু ফাইনালে এত সহজ জয় ছিল সকলের ভাবনার বাইরে। নিউ জিল্যান্ডের কোনও বোলারই ভারতীয় ব্যাটারদের আগ্রাসনের থেকে পার পাননি। লোকি ফার্গুসনদের মনে হয় খুব সাধারণ মানের বোলার। কিন্তু এমন কোন ভুলে এই হাল হলো নিউ জিল্যান্ডের। সেই নিয়েই মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে একটা সিদ্ধান্তের জন্য আধ ঘন্টার মধ্যেই ম্যাচের রাশ হাতছাড়া করে ফেলেন নিউ জিল্যান্ডের ক্রিকেটাররা।

আহমেদাবাদে আয়োজিত হয়েছিল বিশ্বকাপ ফাইনাল। টস জিতে নিউ জিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করতে নামেন অভিষেক শর্মা, সঞ্জুরা আর সেটাই কাল হয়ে দাঁড়ায় ব্ল্যাক ক্যাপ শিবিরের কাছে। প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ২৫৫ তোলে ভারত। বড় রানের ইনিংস খেলেন সঞ্জু। তিনি করেন ৮৯ রান। অভিষেক, ঈশান, দুবেরা প্রত্যেকেই রানে অবদান রাখেন। তাই ম্যাচ শুরুর আধ ঘন্টার মধ্যে ম্যাচ থেকে ছিটকে যায় নিউ জিল্যান্ড (Sourav Ganguly)।

আরও পড়ুন: Suryakumar Yadav: বিশ্বজয়ের পর কী বলেছিলেন গম্ভীর? জানালেন সূর্য
এক সাক্ষাৎকারে মহারাজ বলেন, ‘নিউ জিল্যান্ড তো সাড়ে সাতটার মধ্যেই ম্যাচ হেরে গিয়েছিল। ভারতীয় দলকে কেউ আগে ব্যাট করতে পাঠায়? এটা তো নিজেদের বিপদ ডেকে আনার সমান। আমার সঙ্গে বসে যাঁরা খেলা দেখছিলেন, তাঁদেরও এই কথাই বলেছিলাম। ভারতের ব্যাটিং লাইন-আপ দেখুন। ঈশান, অভিষেক, সঞ্জু, সূর্য, শিবম, তিলক, হার্দিক, অক্ষর, কে নেই। এর সঙ্গে রয়েছে বুমরা। তাই স্যান্টনারের এই সিদ্ধান্তে আধ ঘণ্টার মধ্যেই ম্যাচের ফল নির্ধারণ হয়ে গিয়েছিল।’
এছাড়াও সাদা বলের ক্রিকেটে ভারতের ব্যাটিং গভীরতা যে অনেকটা সেটা পরিষ্কার করে জানান সৌরভ। শ্রেয়স আইয়ার, গিল, যশস্বী জয়সওয়ালদের মতো ক্রিকেটাররা স্কোয়াডে জায়গা পাচ্ছেন না। তাই সৌরভের মতে ভারত সহজেই দুটি শক্তিশালী দল নামাতে পারে (Sourav Ganguly)।


