Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের বিরুদ্ধে হতাশাজনক হারের পরেই চটলেন ‘জ্যোতিষী’ আমির (Mohammed Amir)।
পাকিস্তানের উপর ক্ষেপলেন আমির (Mohammed Amir)
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় থেকেই পাকিস্তানের প্রাক্তন পেসার পড়ে ছিলেন ভারতের পিছনে। একের পর এক ম্যাচে ভারতের খুঁত ধরতে ভোলেননি তিনি। করেছেন একের পর এক ভবিষ্যদ্বাণী। তবে সবকটাই ছিল ভারতের বিপক্ষে। কিন্তু ফল হয়েছে তার উল্টো। প্রত্যেকটা ম্যাচই জিতে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত (Mohammed Amir)।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। বিশ্বকাপের মতো বড় মঞ্চেও পাকিস্তানের পারফরম্যান্স ছিল হতাশাজনক। এরপর আবার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলতে নেমেছে তারা আর সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশের কাছে হার। প্রথম ম্যাচেই বড় ধাক্কা মেনে নিতে পারছেন না সমর্থক থেকে শুরু করে পাকিস্তানের প্রাক্তনীরা।
প্রথম একদিনের ম্যাচে বাংলাদেশের কাছে আট উইকেটে হেরে লজ্জাজনক পরাজয়ের মুখে পড়তে হয়েছে সালমান আঘাদের দলকে। মাত্র ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ১৫.১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে পুরোপুরি ধস নামে। কেউই দাঁড়াতে পারেননি পাকিস্তান দলের (Mohammed Amir)।

মাত্র ১১৪ রানেই শেষ হয়ে যায় পাকিস্তান দলের ইনিংস। পুরো পাকিস্তান দল মাত্র ব্যাট করে ৩০.৪ ওভার। বাংলাদেশের পেসার নাহিদ রানা দুর্দান্ত বোলিং করে পাঁচ উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেন।
এই পরাজয়ের পর পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের পর ফেসবুকে আমির লিখেছেন, ‘এবার আমরা বাংলাদেশের কাছেও হারতে শুরু করেছি। আমার ভয় হচ্ছে, হয়তো আমরা একসময় অ্যাসোসিয়েট দলের পর্যায়ে নেমে যাব।’

বিশ্বকাপে ভারতের কাছে পরাজয় এবং সবশেষে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর বড়সড় পরিবর্তন নিয়ে বাংলাদেশ সিরিজে খেলতে নেমেছে পাকিস্তান। তীব্র সমালোচনার পর এই সিরিজে দলে রাখা হয়নি বাবর আজমকে। এই প্রসঙ্গে আমির বলেন, ‘শুধু সিনিয়র ক্রিকেটারদের বাদ দিয়ে তরুণদের নিয়ে দল গঠন করলে হবে না। দলে অভিজ্ঞতারপও প্রয়োজন আছে।’
তরুণ ব্যাটারদের সমালোচনা করে আমির বলেন, ‘এখন দেখা যাচ্ছে অনেক তরুণ ক্রিকেটার শুধু মিড-উইকেটের দিকেই শট খেলতে চায়। অফ স্টাম্পের বাইরের বল কীভাবে খেলতে হয়, তারা যেন জানেই না। শামিল হুসেন মিড-উইকেটে শট খেলতে গিয়ে আউট হয়েছে। তরুণ ব্যাটারদের বুঝতে হবে, অফ সাইডেও রান করা যায়।’
বোলিং নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন আমির। পাক পেসারের কথায়, ‘যে উইকেটে আমরা ব্যাট করতে গিয়ে এত সমস্যায় পড়লাম, সেই একই উইকেটে বাংলাদেশ খুব সহজেই লক্ষ্য তাড়া করে ফেলল।’
আরও পড়ুন: Hardeep Singh Puri: ২৫ দিন নয় ৪৫ দিন পর গ্যাস বুকিং! সাফ জানাল কেন্দ্র
বাংলাদেশের বিরুদ্ধে দল নির্বাচন নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছে পাকিস্তানকে। একাধিক অনভিজ্ঞ প্লেয়ারকে প্রথম একাদশে রাখার সিদ্ধান্তের বিরোধিতা করছেন অনেকে। একজন পাক সমর্থক লেখেন, ‘পরীক্ষা-নিরীক্ষা করা ঠিক আছে, কিন্তু দলে অন্তত মৌলিক ব্যাটিং শৃঙ্খলা থাকা দরকার। এই ধস আগামীদিনে বড় সমস্যার ইঙ্গিত দিচ্ছে।’
পাকিস্তান ক্রিকেটের দিনদিন এই হতাশাজনক অবনতি দেখে রীতিমতো বিরক্ত পাকিস্তান দলের সমর্থক থেকে শুরু করে পাকিস্তান দলের প্রাক্তনরাও। অনেকের মতেই পাকিস্তান বারবার বেশি মনোযোগ দিয়েছে ভারতের বিরোধিতায় এবং ভারতীয় ক্রিকেটের খুঁত ধরতে কিন্তু নিজেদের ক্রিকেটের যে এই বেহাল দশা সেই দিকে তাদের কোনও নজর নেই (Mohammed Amir)।


