Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আসছে ওয়ানডে বিশ্বকাপ আর সেই কথা মাথায় রেখেই বিরাট-রোহিতকে নিয়ে বড় পরিকল্পনা ভারতীয় ক্রিকেট বোর্ডের (Virat Kohli)।
রো-কো জুটিতে নিয়ে বিশেষ ভাবনায় বোর্ড (Virat Kohli)
টি-টোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনার পর ভারতীয় ক্রিকেট সমর্থকদের সামনে রয়েছে আইপিএল। সমর্থকদের আইপিএল ঘিরে আরও উৎসাহ রয়েছে কারণ আবার ২২ গজে খেলতে দেখা যাবে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। এই দুই তারকাকে দেখার উন্মাদনা বরাবরই সমর্থকদের মধ্যে প্রবল। ঘরোয়া ক্রিকেটেও সেই উন্মাদনা দেখা গিয়েছিল এবং সেই সময় সম্প্রচার সংক্রান্ত কারণে সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডকে। তবে ভারতীয় দলের কাছে এখন পাখির চোখ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ (Virat Kohli)।
ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর জানিয়ে দিয়েছেন যে আইপিএল-এর পরেই সময় নষ্ট না করে তাঁরা বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেবে। তিনি আরও বলেন ২০২৭ সালের বিশ্বকাপ যেহেতু দক্ষিণ আফ্রিকার মাঠে আর সেটা খুবএকটা সহজ হবে না। ফলে খাতায় কলমে সোময় থাকলেও সেই সময় নষ্ট করতে নারাজ গম্ভীর। তবে বিশ্বকাপের আগে সবথেকে বেশি চর্চায় রয়েছেন যে দুই ক্রিকেটার তাঁরা আর কেউ নন ভারতের দুই তারকা ব্যাটার রোহিত শর্মা এবং বিরাট কোহলি।

পরপর দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের রেকর্ড এখন ভারতের দখলে। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত কিন্তু ওয়ানডে বিশ্বকাপ ২০১১ সালের পর জিততে পারেনি। ২০২৩ সালে ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার সামনে স্বপ্নভঙ্গ হয় ভারতের। সেই সব কথা মাথায় রেখেই ২০২৭ সালের বিশ্বকাপের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না বোর্ড। সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ড নাকি বিভিন্ন দেশের বোর্ডকে জানিয়েছে দ্বিপাক্ষিক সিরিজে একদিনের ম্যাচের সংখ্যা বাড়ানোর কথা (Virat Kohli)।

বিরাট ও রোহিত যেহেতু টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নিয়েছেন তাই শুধু দেশের হয়ে একদিনের ক্রিকেটটাই খেলেন। আর তাই একদিনের ম্যাচের সংখ্যা বাড়লে বিরাট ও রোহিতেরই লাভ হবে। বিশ্বকাপের আগে ম্যাচ সংখ্যা বাড়বে এই দুই তারকার।

আরও পড়ুন: LPG EB Raid: রান্নার গ্যাসের সংকট: অভিযোগ পেতেই তৎপর এনফোর্সমেন্ট ব্রাঞ্চ
আইপিএল-এর পর টিম ইন্ডিয়া আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে। এরপর ভারত যাবে ইংল্যান্ডে খেলতে। সেখানে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলবে। ওই সফরেই আয়ারল্যান্ডের বিরুদ্ধেও খেলবে ভারত। এর মাঝেই শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গেও কথা চালাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যদি বাংলাদেশ সফরে ভারত না যায় তবে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ খেলবে ভারতীয় দল। এছাড়াও ভারতের সাথে সিরিজ রয়েছে নিউ জিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের। ইতিমধ্যেই নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ডকে ওয়ানডে ম্যাচ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে (Virat Kohli)।


