Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৪ সালের আইপিএল খেতাব জয়ের পর কেন শ্রেয়সকে ছাড়া হ্প্য়েছিল সেই বিস্তর জলঘোলার পর এই নিয়ে মুখ খুললেন দলের প্রাক্তন খেতাব জয়ী কোচ (KKR)।
শ্রেয়সকে ছাড়ার পিছনে কী কারণ ছিল? (KKR)
এই মুহূর্তে শ্রেয়সের নেতৃত্বে পাঞ্জাব রয়েছে দুরন্ত ফর্মে। এই মরশুমে টেবিল টপার পাঞ্জাব। কিন্তু এই শ্রেয়স একসময় ছিলেন কেকেআর অধিনায়ক আর তাঁর নেতৃত্বেই খেতাব যেতে কলকাতা ২০২৪ সালে। কিন্তু তারপরেই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। মেগা নিলামে তাঁকে রিটেন করা হয়নি (KKR)।
এই মরশুমে কলকাতার বেহাল দশার পর বারবার যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে সেটা হল শ্রেয়সকে ছেড়ে রাহানে সেই দায়িত্ব দেওয়া। এবার প্রায় দুই বছর পর সেই ভুলের কথা স্বীকার করলেন দলের প্রাক্তন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তিনি স্পষ্ট বলেন, ‘দুর্ভাগ্যবশত, আমরা ওকে পাইনি।’ শ্রেয়স আইয়ারকে যখন ছেড়ে দেওয়া হয় সেই সময় দলের হেড কোচ ছিলেন চন্দ্রকান্ত। পাঞ্জাবের হয়ে অনবদ্য পারফর্ম করার পর এই আফশোসের সুর তাঁর গলায়। শ্রেয়সকে পাঞ্জাব দলে নেয় ২৬.৭৫ কোটিতে আর তারপরেই দলকে ফাইনালে তোলেন তিনি। এখন এই মরশুমে অপরাজিত পাঞ্জাব। তবে তাঁকে কেন কেকেআর ছেড়েছিল সেই বিষয়ে ব্যাখ্যা দিলেন দলের প্রাক্তন কোচ।

চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, ‘শ্রেয়স অনবদ্য প্লেয়ার। কেকেআরের অধিনায়ক হিসেবে আইপিএল জিতেছে। ও যেভাবে দল পরিচালনা করেছিল, অনবদ্য। কিন্তু কখনও পরিস্থিতি এবং স্ট্র্যাটেজির জন্য এমন প্লেয়ারকে ছেড়ে দিতে বাধ্য হয় দল। অবশ্যই কেকেআরের কোচ হিসেবে আমার খারাপ লেগেছিল। বিষয়টি ইচ্ছাকৃতভাবে হয়নি। কিন্তু আমাদের জন্য কার্যকরী হয়নি ব্যাপারটা। শুধু শ্রেয়সই নয়, ফিল সল্ট এবং বাকিদের ক্ষেত্রেও এমনই হয়েছে।’ কেকেআর যখন ২০২৪ আইপিএল যেতে তখন দলের সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত (KKR)।
শ্রেয়স ভারতীয় টি-টোয়েন্টি দলে সুযোগ পান না। সেই নিয়েও মুখ খোলেন চন্দ্রকান্ত। দলে যে এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি আর সেই কারণে অনেক সময় এমন হয় বলেই মনে করেন চন্দ্রকান্ত।
আরও পড়ুন: Burdwan Local Train: স্টেশনে দাঁড়িয়ে ডাউন বর্ধমান লোকাল, সাত সকালেই বিপত্তি!
তিনি বলেন, ‘শ্রেয়স ভারতীয় দলের অঙ্গ। ভাল পারফর্ম করেছে। দুর্ভাগ্যবশত, ওকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এমন পরিস্থিতি অসম্ভব নয়। দল গঠনের সময়, অভিজ্ঞতার সঙ্গে তরুণ প্রতিভার মিশ্রণ ঘটানো সহজ নয়। ভারতীয় দলে প্রতিভার অভাব নেই। তাই অনেক সময় প্রত্যেক যোগ্য প্লেয়ার সুযোগ পায় না। সবসময় কঠিন প্রতিযোগিতা থাকে। একইধরনের পরিবর্ত প্লেয়াররা মজুত থাকে। তবে তাতে শ্রেয়সের কৃতিত্বকে খাটো করা যাবে না। ও পাঞ্জাবকে দারুণ নেতৃত্ব দিচ্ছে। ব্যাটিংও অনেক পরিণত হয়েছে। ভয়ডরহীন মনোভাব নিয়ে খেলে। ম্যাচ জেতার কথা মাথায় রেখে খেলে। ইনিংস সাজানো দেখে সেটা স্পষ্ট বোঝা যায়।’ এই আইপিএল-এ বারবার প্রসংশিত হয়েছে শ্রেয়সের পারফরম্যান্স এবং নেতৃত্ব। এখন দেখার দলের হয়ে আইপিএল খেতাব জিততে কপারেন কিনা এই মরশুমে (KKR)।


