Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: শশী পাঁজার বাড়ির পর এবার কালীঘাটে আক্রমণ হবে। দিলীপ ঘোষের এই হুঁশিয়ারির জবাব দিলেন মমতা। তিনি বললেন যিনি এসব বলছেন তাঁকে আমি অনেক সাহায্য করেছি। দিলীপকে খোঁচা মমতার(Mamata Dilip)।
জগন্নাথ মন্দিরে মমতার সঙ্গে সাক্ষাৎ (Mamata Dilip)
বিয়ের পর দিঘার জগন্নাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সস্ত্রীক দেখা করেন দিলীপ ঘোষ। তারপরই তাঁর সঙ্গে বিজেপির দূরত্ব তৈরি হয়। রাজ্যে এবং কেন্দ্রে বিজেপির বিভিন্ন কর্মসূচিতে ব্রাত্য ছিলেন দলের এই শক্তিশালী নেতা। সেই সময়েরই আবহ ধরে মমতার এই দাবি বলে মনে করা হচ্ছে।
শমীকের হাত ধরে ফের মূলস্রোতে (Mamata Dilip)
রাজ্য বিজেপির দায়িত্ব শমীক বট্টাচার্য নেওয়ার পর থেকে দলের ব্রাত্য নেতাদের ফের সামনে আনার বন্দোবস্ত করেন। সেই সূত্র ধরে দিলীপ ঘোষের হয়েও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেন শমীক।
আরও পড়ুন: CM Speech : মধ্যরাতে মুখ্যসচিব স্বরাষ্ট্রসচিব বদলি, পুলিশ কমিশনারকেও বদল: কী বললেন মমতা?
টিকিট পেলেন দিলীপ (Mamata Dilip)
অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেডের জনসভায় ফের একবার মঞ্চে ডাক পান দিলীপ। তখনই জল্পনা গড়ায় তাঁর প্রার্থীপদ পাওয়ার। শেষমেশ খড়গপুর সদর থেকে দলের টিকিট পেলেন তিনি।



