Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: প্রশাসনিক কাজের দক্ষতা, সময়ানুবর্তিতা বৃদ্ধি এবং উপস্থিতির নথি ডিজিটালভাবে সংরক্ষণের লক্ষ্যে নবান্নে কর্মরত সমস্ত আধিকারিক ও কর্মীদের জন্য ফেস রেকগনিশন বায়োমেট্রিক অ্যাটেনডেন্স ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিল রাজ্যের অর্থ দফতর(Nabanna Attendence)।
ফেস রেকগনিশন বায়োমেট্রিক অ্যাটেনডেন্স (Nabanna Attendence)
অর্থ দফতরের অডিট শাখার জারি করা এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ জুন ২০২৬ থেকে নবান্নে এই ব্যবস্থা বাধ্যতামূলকভাবে কার্যকর হবে। রাজ্যের অন্যান্য সরকারি দফতরেও পর্যায়ক্রমে এই ব্যবস্থা চালু করা হবে এবং ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে তা সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে (Nabanna Attendence)
নবান্নের সমস্ত কর্মী ও আধিকারিকদের (দফতরের প্রধানদের বাদ দিয়ে) অফিসে আসা ও বেরোনোর সময় ফেস রেকগনিশন ডিভাইসের মাধ্যমে হাজিরা নথিভুক্ত করতে হবে।
আরও পড়ুন: Bengali Bicycle: সাইকেলে বিশ্বভ্রমণ: দুই চাকার উপর ভর করে বাঙালির অনন্য অভিযাত্রা
সকাল ১০:১৫ থেকে ১১:০০টার মধ্যে হাজিরা দিলে তা ‘লেট’ হিসেবে গণ্য হবে
১১:০০টার পরে হাজিরা দিলে তা ‘অ্যাবসেন্ট’ হিসেবে বিবেচিত হবে
বিকেল ৫:১৫টার আগে অফিস ত্যাগ করলে তা ‘আর্লি ডিপারচার’ হিসেবে ধরা হবে
একই দিনে দেরিতে আসা এবং আগেভাগে চলে যাওয়ার ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্মীকে ‘অফিসে অনুপস্থিত’ বলে গণ্য করা হবে এবং এক দিনের ক্যাজুয়াল লিভ (CL) কাটা যাবে (Nabanna Attendence)
অফিস থেকে বেরোনোর সময় বায়োমেট্রিক রেকর্ড না করলে সেটিও অনুপস্থিত হিসেবে গণ্য হবে
প্রতি তিন দিনের লেট বা আর্লি ডিপারচারের জন্য এক দিনের CL/CCL কাটা হবে



