Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কাবুলের হাসপাতালে পাকিস্তানের হামলার ঘটনায় সরব হলেন রশিদ খান ও মহম্মদ নবি, নালিশ আন্তর্জাতিক মঞ্চে (Rashid Khan)।
নিন্দায় রশিদ-নবি (Rashid Khan)
আবারও নিন্দার মুখে পাকিস্তান। আফগানিস্তানের রাজধানী কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলার নিন্দায় সরব হলেন আফগানিস্তানের দুই তারকা ক্রিকেটার রশিদ খান ও মহম্মদ নবি। দুই তারকা ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিন্দা করেন। এই কাজকে রশিদ খান যুদ্ধ অপরাধ বলেও বর্ণনা করেন (Rashid Khan)।
আফগানিস্তানের সময়ে রাত ৯টা নাগাদ কাবুলের ওমিদ অ্যাডিকশন ট্রিটমেন্ট হাসপাতাল নামে একটি রিহ্যাব সেন্টারে পাকিস্তান মিসাইল হামলা চালায়। সেই রিহ্যাব সেন্টারে ৪০০ জনের মৃত্যু হয়েছে বলেও জানা যাচ্ছে। আহতের সংখ্যা অনেক। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান করা হচ্ছে।

রশিদ খান সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘কাবুলে পাকিস্তানের এয়ারস্ট্রাইকের ফলে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় আমি ব্যাথিত। সাধারণ মানুষদের বাড়ি, শিক্ষাক্ষেত্র, চিকিৎসাক্ষেত্রে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে হামলা চালানো যুদ্ধ অপরাধের সমান। রমজানের পবিত্র মাসে মানুষের মৃত্যু চিন্তার ও নিন্দনীয়।’

রশিদ শুধু টুইট করে চুপ করে থাকেননি। তিনি এই বিষয়টি নিয়ে UN ও বিশ্বের একাধিক মানবাধিকার সংগঠনের সঙ্গে যোগাযোগ করেছেন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান রশিদ। তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, ‘আমি আফগানদের পাশে আছি। আমরা দেশ হিসেবে এই কঠিন সময় কাটিয়ে উঠব।’
আরও পড়ুন: Harshit Rana: চোটের কবলে নাইট পেস বিভাগ, হর্ষিতের বিকল্প কে?
আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মহম্মদ নবিও এই ঘটনার তীব্র নিন্দা করেন। সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘কাবুলে তরুণ মানুষরা চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। পাকিস্তানের সেনা তাঁদের বম্ব মেরে হত্যা করেছে। মায়েরা দরজায় দাঁড়িয়ে রয়েছেন, সন্তানদের নাম ধরে ডাকছেন। রমজানের ২৮ তম দিনে ওদের চলে যেতে হলো।’
অন্যদিকে এই হামলার দায় স্বীকার করেনি পাকিস্তান। তারা জানিয়েছে, কাবুলের সেনা ঘাঁটি ও নানঘরের পূর্বে হামলা চালিয়েছে তারা। সাধারণ মানুষের উপর হামলা চালানো হয়নি (Rashid Khan)।


