Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আফগানিস্তানের বিরুদ্ধে একদিনে সিরিজে ডাক পেয়েছেন ঈশান কিষাণ। ফিটনেস সমস্যা থাকলেও স্কোয়াডে নাম রয়েছে রোহিত-হার্দিকের (BCCI)।
জাতীয় দলের হয়ে ফিরছেন কোহলি (BCCI)
টেস্টের পাশাপাশি আফগানদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডও ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফিটনেস নিয়ে সংশয় থাকলেও স্কোয়াডে রয়েছেন রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়া। তবে স্কোয়াডে প্রত্যাবর্তন করেছেন ঈশান কিষাণ। জল্পনা ছিলই আর সেটাই সত্যি হল, বাদ পড়লেন ঋষভ পন্থ (BCCI)।
ঈশানের কিষাণের প্রত্যাবর্তন কোনও রূপকথার থেকে কম নয়। ২০২৩ সালের ১১ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন তিনি আর সেই আবার আফগানদের বিরুদ্ধেই সিরিজে কামব্যাক করছেন তিনি। বৃত্ত যেখানে থেমে গেছিল সেখান থেকেই যেন আবার নতুন বৃত্তের সূচনা। এর আগে ঘরোয়া ক্রিকেট এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করেছেন তিনি। চলতি আইপিএল-এও রয়েছেন অনবদ্য ফর্মে। এবার সেই পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ একদিনের ফরম্যাটে জাতীয় দলের দরজা আবার উন্মুক্ত হল ঈশানের জন্য।

ঋষভ পন্থের উপর সন্তুষ্ট নন অজিত আগরকর, গৌতম গম্ভীরেরা আর তাই তাঁরা ভরসা রাখতে চাইছেন ঈশান কিষাণের উপর। তবে যদি পন্থ দলে থাকতেন সেক্ষত্রেও উইকেটকিপারের দায়িত্ব পালন করতেন কেএল রাহুল। তিনিও চলতি আইপিএল-এ রয়েছেন দুর্দান্ত ফর্মে (BCCI)।

ফিটনেস নিয়ে সংশয় থাকলেও দলে রাখা হয়েছে রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়াকে। ফিটনেস সমস্যার কারণে কয়েকটি ম্যাচ মিস করেছেন হার্দিক। অন্যদিকে রোহিত শর্মা খেলছেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। ফলে তাঁদের খেলা এখন শর্তসাপেক্ষ। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ফিটনেস চূড়ান্ত হলে তবেই খেলবেন তাঁরা।
আরও পড়ুন: Ghatal: ঘাটালে ত্রিপল পাচার ঘিরে বিস্ফোরক অভিযোগ
প্রথম বার এক দিনের দলে ডাক পেয়েছেন তিন ক্রিকেটার। তাঁরা হলেন প্রিন্স যাদব, গুরনুর ব্রার এবং হর্ষ দুবে। ঘরোয়া ক্রিকেট এবং আইপিএল-এ পারফরম্যান্সের জোরে সুযোগ পেয়েছেন তাঁরা। বিশ্রাম দেওয়া হয়েছে অক্ষর প্যাটেল, সিরাজ এবং জাদেজাককে। দলে ফিরেছেন অর্শদীপ সিংও।
ভারতের ওয়ানডে স্কোয়াড
শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, প্রিন্স যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর ব্রার এবং হর্ষ দুবে (BCCI)।


