Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তান সুপার লিগে অনিশ্চিত অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা, সমস্যার মুখে পাকিস্তান (PSL 2026)।
পিএসএল-এ খেলবেন অজি তারকারা? (PSL 2026)
পাকিস্তানের জনপ্রিয় লিগ পিএসএল, যার সাথে তাঁরা আইপিএল-এর তুলনা করে কিন্তু সেই পাকিস্তান সুপার লিগই এখন প্রশ্নের মুখে। সোমবার অর্থাৎ ১৬ মার্চ আফগানিস্তানের সময়ে রাত ৯টা নাগাদ কাবুলের ওমিদ অ্যাডিকশন ট্রিটমেন্ট হাসপাতালে মিসাইল হামলা চালায় পাকিস্তান। সেই রিহ্যাব সেন্টারে মৃত্যু হয়েছে ৪০০ জনের, আহত অনেক। এরপর নিন্দার ঝড় উঠেছে চারদিকে। আফগান তারকা রশিদ খান এবং নবিও সরব হয়েছেন এর প্রতিবাদে। আর এর জেরে পিএসএল নিয়ে তৈরি হয়েছে সমস্যা। অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে স্টিভ স্মিথ, ওয়ার্নারদের পাকিস্তান যেতে সতর্ক করা হয়েছে। এখন প্রশ্ন জাগছে তবে কি অজি তারকারা পিএসএল থেকে নাম প্রত্যাহার করে নেবেন (PSL 2026)?
২৬ মার্চ থেকে শুরু হতে চলা পাকিস্তান সুপার লিগে ইতিমধ্যেই জটিলতা তৈরি হয়েছে। এই লিগে অংশ নেওয়ার কথা সাতজন অজি তারকার। যাদের মধ্যে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, স্মিথ, লাবুশেনদের, মতো তারকা ক্রিকেটাররা। কিন্তু অস্ট্রেলিয়া মিডিয়ায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী পাকিস্তান যেতে ক্রিকেটারদের না করা না হলেও পেশওয়ার শহর থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে অজি সরকার। নিরাপত্তা জনিত কারণেই এমন সিদ্ধান্ত বলেই জানা যাচ্ছে।

কিন্তু PSL-এর একটি ম্যাচ আয়োজিত হওয়ার কথা পেশওয়ারেই। আর এই শহরটি অজি ক্রিকেটারদের জন্য যাওয়া নিরাপদ না বা উপযোগী না বলেই মনে করছে অজি সরকার। এই শহরেই ২৮ মার্চ মুখোমুখি হওয়ার কথা পেশওয়ার জালমি ও রাওয়ালপিন্ডিজের। এই আবহে ধরিয়ে এই ম্যাচ নিয়ে সংশয় এবং জটিলতা দুই বাড়ছে।
আরও পড়ুন: Gulmarg Snow: বসন্তেও শীতের আমেজ! তুষারপাতে সাদা চাদরে ঢাকল গুলমার্গ, পর্যটকদের ভিড়ে উচ্ছ্বাস
শ্রীলঙ্কা যখন পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়েছিল সেই সময়েও শ্রীলঙ্কার প্লেয়াররা ভয়ের মুখোমুখি হয় কিন্তু সেই সময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি তাদের আস্বস্ত করেছিলেন। এবার তিনি সেই চেষ্টাই করছেন, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে তিনি বোঝানোর চেষ্টা করছেন যে অজি ক্রিকেটার এবং কোচরা নিরাপদ। অজি ক্রিকেটারদের ২০ এবং ২১ মার্চ যাওয়ার কথা। নকভি আশ্বাস দিয়েছেন, জরুরি পরিস্থিতি তৈরি হলে খেলোয়াড়দের দ্রুত সরিয়ে আনার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। তবে এখন দেখার শেষ পর্যন্ত জল কোন দিকে গড়ায় (PSL 2026)।


