Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ডুরান্ড কাপে (Durand Cup) নজর কেড়েছেন একঝাঁক তরুণ প্রতিভা। ১৩৫তম ডুরান্ড কাপে অনবদ্য পারফরম্যান্সের সুবাদে ১১ জন তরুণ ফুটবলারকে বেছে নেওয়া হয়েছে ‘এমার্জিং প্লেয়ার’ বা উদীয়মান খেলোয়াড় হিসেবে। টুর্নামেন্টের আয়োজক ডুরান্ড ফুটবল টুর্নামেন্ট সোসাইটির পক্ষ থেকে এই প্রতিভাদের উৎসাহ দিতে প্রত্যেককে ১ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে।
পুরস্কার কীভাবে বাছা হবে? (Durand Cup)
তরুণ প্রতিভাদের উৎসাহ দিতে ডুরান্ডের ছ’টি গ্রুপ থেকেই এই খেলোয়াড়দের বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে গ্রুপ এ, বি, সি, ই এবং এফ থেকে দু’জন করে এবং গ্রুপ ডি থেকে একজন ফুটবলারকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
নজরকাড়া তরুণ প্রতিভারা (Durand Cup)
মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ম্যাচের ৮১ মিনিটে ১৯ বছর বয়সি বীর অর্জুন যোশির বাঁক নেওয়া ফ্রি-কিক শট জালে জড়িয়ে যায়, যা টুর্নামেন্টের অন্যতম সেরা মুহূর্ত। স্পেন ও ইংল্যান্ডের অ্যাকাডেমিতে ফুটবল প্রশিক্ষণ নেওয়া অর্জুনের এই গোল ভারতীয় ফুটবল মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। অন্যদিকে, ইন্ডিয়ান এয়ার ফোর্সের নওরেম সোমানন্দ সিং ও স্যামুয়েল কে ভানলালপেকারও বড় দলের বিরুদ্ধে গোল করে নজর কেড়েছেন, যা তাঁদের কেরিয়ারে বড় মোড় এনে দিয়েছে। সাউথ ইউনাইটেড এফসির মণিপুরের ১৯ বছরের স্ট্রাইকার মহম্মদ আলতাব হুসেন ভারতীয় অনূর্ধ্ব-২০ দলের শিবিরে ডাক পেয়েছেন এবং কেরলের ২০ বছরের মিডফিল্ডার রিনশিদ ভি স্থানীয় ট্রায়ালের মাধ্যমে সাউথ ইউনাইটেডের স্কাউটদের নজরে এসে ডুরান্ডে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
তালিকায় আরও যারা রয়েছেন (Durand Cup)
এই বিশেষ তালিকায় স্থান পেয়েছেন (Durand Cup) ইন্ডিয়ান আর্মির সাইকোম বোরিশ সিং, এফসি রায়েংদাইয়ের মিদুল দোলে যিনি গ্রুপ ডি-র একমাত্র এমার্জিং প্লেয়ার, ল্যাংসনিং এফসির কিরমেনস্কেম মুখিম, নংখসেহ এসএস অ্যান্ড সিসির দাওয়ানচা কার্লোস চাল্লাম, এবং বোড়োল্যান্ড এফসির ঋতুরাজ মোহন ও কার্বি আংলং মর্নিং স্টার এফসির লালপেখলুয়া।



