Last Updated on [modified_date_only] by Aditi Singha
সুকৃতি ভট্টাচার্যর রিপোর্ট: কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই তুঙ্গে উঠছে রাজনৈতিক উত্তাপ (Humayun Kabir)। ইতিমধ্যেই তৃণমূল, বিজেপি ও বামফ্রন্ট নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। এই আবহেই রাজনীতির ময়দানে নতুন মাত্রা যোগ করলেন বহিষ্কৃত তৃণমূল নেতা হুমায়ুন কবীর। তাঁর প্রতিষ্ঠিত ‘আম জনতা উন্নয়ন’ পার্টি প্রকাশ করল প্রথম দফার প্রার্থী তালিকা, যা ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে কৌতূহল তৈরি করেছে।

১৮২ আসনে লড়াইয়ের ঘোষণা (Humayun Kabir)
নতুন দল হলেও আত্মবিশ্বাসে ভরপুর হুমায়ুন কবীর। প্রথম দফাতেই ১৮২টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করে কার্যত বড় রাজনৈতিক শক্তিগুলোর বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। বিশেষ করে মুর্শিদাবাদ ও মালদহ এই দুই জেলাকে কেন্দ্র করেই তাঁর কৌশল স্পষ্ট। এই দুই জেলায় দীর্ঘদিন ধরেই বিভিন্ন দলের মধ্যে ভোটব্যাঙ্কের লড়াই রয়েছে। ফলে এখানেই শক্ত ঘাঁটি তৈরি করতে চাইছে ‘আম জনতা উন্নয়ন’ পার্টি।
একসঙ্গে দুই কেন্দ্রে প্রার্থী (Humayun Kabir)
সবচেয়ে বড় চমক এসেছে হুমায়ুন কবীরের নিজের লড়াই নিয়ে। এতদিন ভরতপুর কেন্দ্রেই তাঁর রাজনৈতিক পরিচিতি থাকলেও এবার তিনি সেই আসন ছেড়ে নতুন কৌশল নিয়েছেন। তিনি লড়ছেন মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা এই দুটি কেন্দ্র থেকে। এই পদক্ষেপ অনেকটাই মনে করিয়ে দেয় শুভেন্দু অধিকারী-র নন্দীগ্রাম ও ভবানীপুর থেকে লড়ার কৌশলকে। একাধিক কেন্দ্রে লড়াই করে নিজের প্রভাব বিস্তার করার চেষ্টা স্পষ্ট হুমায়ুনের এই সিদ্ধান্তে।

প্রথম দফার তালিকায় উল্লেখযোগ্য নাম (Humayun Kabir)
প্রথম তালিকায় বেশ কিছু চমকপ্রদ নাম উঠে এসেছে, যাদের অনেকেই স্থানীয় স্তরে পরিচিত মুখ— পূর্বস্থলী উত্তর: বাপন ঘোষ (শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি), রতুয়া (মালদহ): রয়েল ইসলাম, সুজাপুর: নাশিমুন হক, বেহালা পূর্ব: অনুপম রোহাদ্দি, ভরতপুর: খোবায়েব আমিন, বেলডাঙা: আহম্মদ কবীর, ফারাক্কা: ইন্তিয়াজ মোল্লা, এই তালিকা দেখে বোঝা যাচ্ছে, স্থানীয় প্রভাবশালী ও সংগঠনিকভাবে সক্রিয় ব্যক্তিদেরই প্রাধান্য দেওয়া হয়েছে।
সৌজন্যের রাজনীতি (Humayun Kabir)
রাজনীতিতে কড়া লড়াইয়ের পাশাপাশি সৌজন্যের সুরও শোনা গেছে হুমায়ুন কবীরের বক্তব্যে। তিনি ইঙ্গিত দিয়েছেন, অধীর চৌধুরী এবং নওশাদ সিদ্দিকী-র বিরুদ্ধে প্রার্থী না-ও দিতে পারেন। এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, এতে বোঝা যাচ্ছে তিনি শুধু লড়াই নয়, সমীকরণও গড়তে চাইছেন।

মমতার বিরুদ্ধে প্রার্থী দেওয়ার ইঙ্গিত (Humayun Kabir)
অন্যদিকে, নরম সুরের পাশাপাশি কড়া বার্তাও দিয়েছেন হুমায়ুন। তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়-এর কেন্দ্র ভবানীপুরেও প্রার্থী দিতে পারেন তাঁর দল। এটি নিঃসন্দেহে রাজনৈতিকভাবে বড় পদক্ষেপ, কারণ ভবানীপুর মুখ্যমন্ত্রীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
আরও পড়ুন: BJP: বিজেপির প্রার্থী তালিকায় বড় রদবদল, ৮ বিধায়ক বাদ, ১৪ জনের ভাগ্য ঝুলে
আগামী তালিকা ও রাজনৈতিক প্রভাব
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বাকি প্রার্থী তালিকা ২২ তারিখ প্রকাশ করা হবে। ফলে এখনই পুরো চিত্র পরিষ্কার না হলেও, প্রথম তালিকাই ইঙ্গিত দিচ্ছে এই নতুন দল ভোটের ময়দানে কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে মুর্শিদাবাদ ও মালদহে ‘আম জনতা উন্নয়ন’ পার্টির এই পদক্ষেপ কোন দলের ভোটব্যাঙ্কে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে, সেটাই এখন বড় প্রশ্ন।



