Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লির পালাম এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে তিনজনই শিশু(Delhi Fire)। বুধবার সকালে রাম চক মার্কেটের কাছে, পালাম মেট্রো স্টেশনের পাশের একটি পাঁচতলা আবাসিক ভবনে এই দুর্ঘটনা ঘটে। আগুন লাগার পর মুহূর্তের মধ্যে ঘন কালো ধোঁয়া পুরো ভবন ঢেকে ফেলে, ফলে ভেতরে আটকে পড়েন বহু মানুষ।
৯ জনেজনের মৃত্যু (Delhi Fire)
দিল্লি ফায়ার সার্ভিস (ডিএফএস) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দমকলকর্মীরা ঝুঁকি নিয়ে ধোঁয়ায় ভরা সরু গলিপথ পেরিয়ে বাসিন্দাদের বের করে আনেন। পরে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা নয়জনকে মৃত ঘোষণা করেন। আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জন আতঙ্কে ভবন থেকে লাফ দিয়েছিলেন।
ভবনের নিচতলায় দোকান উপরে আবাসন
এই ভবনের নিচতলায় ছিল কাপড় ও প্রসাধনীর শোরুম, আর দ্বিতীয় ও তৃতীয় তলায় বসবাস করতেন দোকানের মালিক রাজেন্দ্র কাশ্যপের পরিবার। নিহতদের মধ্যে রয়েছেন প্রভেশ (৩৩), কমল (৩৯), আশু (৩৫), লাডো (৭০), হিমানশি (২২), দীপিকা (২৮) এবং ১৫, ৬ ও ৩ বছর বয়সী তিন কন্যাশিশু।
বর্তমানে অনিল (৩২) ও দুই বছরের এক শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া সচিন (২৯) সফদরজং হাসপাতালে ২৫ শতাংশ দগ্ধ অবস্থায় ভর্তি আছেন।
আর্থিক সহায়তার ঘোষণা (Delhi Fire)
মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
আরও পড়ুন: HPV Vaccine: সার্ভাইক্যাল ক্যান্সার রুখতে ভারতে HPV Vaccine Drive: দ্রুতগতিতে এগোচ্ছে কর্মসূচি
দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে (Delhi Fire)
ঘটনার ভয়াবহতা তুলে ধরেছে ঘটনাস্থলের ভিডিও, যেখানে দেখা যায় দাউদাউ করে জ্বলছে ভবনটি এবং আকাশে উঠছে ঘন ধোঁয়ার কুণ্ডলী। দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।



