Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ‘পশ্চিম এশিয়ার জ্বালানি সংকট ও হরমুজ প্রণালীর অবরোধের জেরে ভারতের এলপিজি (রান্নার গ্যাস) সরবরাহ চেইন স্বাভাবিক হতে আরও তিন থেকে চার বছর সময় লাগতে পারে(India LPG)। কেন্দ্রের এক শীর্ষ সরকারি কর্মকর্তা ‘মানি কন্ট্রোল’-কে জানিয়েছেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে।
সংকটের মূল কারণ হরমুজ সমস্যা (India LPG)
এই সংকটের মূল কারণ ইরানের হামলায় পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ জ্বালানি পরিকাঠামোর ক্ষতি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়া। এর ফলে দক্ষিণ এশিয়ায় এলপিজি সরবরাহ মারাত্মকভাবে কমে গেছে।
পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে
সরকারি সূত্রের মতে, সবচেয়ে বড় উদ্বেগ হল উৎপাদন কেন্দ্রগুলোর প্রকৃত অবস্থা নিয়ে অনিশ্চয়তা। অনেক ক্ষেত্রেই “শাটডাউন” শব্দটি ব্যবহার করা হচ্ছে, কিন্তু এর অর্থ স্পষ্ট নয় কিছু তেল-গ্যাস কূপ স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে, নাকি সাময়িকভাবে উৎপাদন বন্ধ রয়েছে, তা এখনও পরিষ্কার নয়। আন্তর্জাতিক সরবরাহকারীরাও ইঙ্গিত দিয়েছেন যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে অন্তত তিন বছর লাগতে পারে।
জ্বালানি নির্ভরতায় দুর্বলতা
ভারতের জ্বালানি নির্ভরতার দুর্বলতাও এই সংকটে সামনে এসেছে। দেশের মোট এলপিজি চাহিদার প্রায় ৬০ শতাংশ আমদানির ওপর নির্ভরশীল। এর মধ্যে আগে প্রায় ৯০ শতাংশ সরবরাহ হরমুজ প্রণালীর মাধ্যমে আসত, যা এখন বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
মজুত ক্ষমতার কমতি
পরিস্থিতি আরও জটিল হয়েছে দেশের সীমিত মজুত ক্ষমতার কারণে। বর্তমানে ভারতের এলপিজি মজুত মাত্র ১৫ দিনের চাহিদা মেটাতে সক্ষম, যেখানে বার্ষিক চাহিদা প্রায় ৩৩ মিলিয়ন টন।
গৃহস্থালির সিলিন্ডারের দাম বৃদ্ধি (India LPG)
এই সংকটের প্রভাব ইতিমধ্যেই বাজারে পড়েছে। মার্চের মাঝামাঝি থেকে ১৪.২ কেজির গৃহস্থালির সিলিন্ডারের দাম ৬০ টাকা বেড়েছে, আর বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ১১৫ টাকা।
আরও পড়ুন: Andhra Pradesh: অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্যাঙ্কার-পিকআপের মুখোমুখি সংঘর্ষ
গৃহস্থালির ব্যবহারে অগ্রাধিকার (India LPG)
সরকার আপাতত গৃহস্থালির ব্যবহারে অগ্রাধিকার দিচ্ছে এবং শিল্পক্ষেত্রে সরবরাহ সীমিত করছে। পাশাপাশি বিকল্প উৎস থেকে আমদানি বাড়ানোর চেষ্টা চলছে। তবুও বর্তমানে মোট সরবরাহে প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ ঘাটতি রয়ে গেছে।



