Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন আইপিএল-এ নতুন ভূমিকায় দেখা যেতে পারে কেএল রাহুলকে (KL Rahul)।
নতুন ভূমিকায় রাহুল (KL Rahul)
দিল্লির অন্যতম ভরসার নাম কেএল রাহুল। তবে শোনা যাচ্ছে দলের হয়ে তাঁর ভূমিকা বদলাতে চলেছে। গত মরশুমে দিল্লির হয়ে ফিনিশারের ভূমিকায় দেখা গিয়েছিল প্রথম দিকে কিন্তু পরের দিকে তাঁকে আবার ফিরিয়ে আনা হয় ওপেনিংয়ে। কিন্তু এখন শোনা যাচ্ছে যে প্রথম থেকেই তাঁকে দেখা যাবে ওপেনারের ভূমিকায়। তবে যে কোন পজিশনে যে তিনি বড় রানের ইনিংস খেলতে পারেন এর সাক্ষী থেকেছে ক্রিকেটবিশ্ব। গত মরশুমে ১৩ ম্যাচে ৫৩৯ রান করেছিলেন রাহুল। শোনা যাচ্ছে, এবার রাহুল ওপেনিংয়ের পাশাপাশি উইকেটকিপারের ভূমিকাও পালন করবেন (KL Rahul)।
২০২৫ আইপিএলে শুরুতে দিল্লির হয়ে ওপেন করতে দেখা গিয়েছিল জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ও দক্ষিণ আফ্রিকার পাৰ্কটোনি ফ্যাফ ডু প্লেসিকে। কিন্তু ম্যাকগার্ক ফর্মে না থাকায় তাঁকে পুরো মরশুম না খেলানোর সিদ্ধান্ত নেয় দল। পরে অভিষেক পোড়েলকে ওপেনিংয়ে নিয়ে আসা হয়েছিল। তিনি ভাল খেলেওছিলেন। শেষ দিকে আবার রাহুলকে ওপেনিংয়ে ফিরিয়ে আনা হয়।

আরও পড়ুন: Delhi Fire: দিল্লির পালামে ভবনে ভয়াবহ আগুন, ৩ শিশু সহ মৃত ৯
আগের আইপিএল-এ ১১টি ম্যাচে তিনি চার নম্বরে ব্যাট করেছিলেন। সফলও হয়েছিলেন। ম্যাচও জিতিয়েছিলেন দিল্লিকে খনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। আবার ওপেনিংয়ে ফিরেই শতরানের ইনিংস খেলেন তিনি। তারপর বাকি মরশুম তিনি সেই ভূমিকায়ই খেলেন। সেই কারণেই তাঁকে ওপেনারের ভূমিকায় রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। তবে এবার দলে বেন ডাকেট থাকলেও তাঁর ওপেন করার সম্ভাবনা কম। অন্যদিকে ম্যাকগার্ক এবং ডু প্লেসিও দলে নেই। সুতরাং অভিষেক পোড়েল আর কেএল রাহুলকেই ওপেনিংয়ে দেখা যাবে বলেই সূত্রের খবর (KL Rahul)।


