Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নাম না করে লাল বলের ক্রিকেটে ব্যর্থতার জন্য বিরাট-রোহিতকেই টার্গেট করলেন গুরু গম্ভীর (Gautam Gambhir)।
রো-কো জুটিকেই দোষ গম্ভীরের (Gautam Gambhir)
সময়ের সঙ্গে-সঙ্গে সম্পর্কের সমীকরণ পাল্টায়। এক সময়ের বন্ধু পরক্ষণেই শিবির পাল্টে নিতে সময় নেয় না। ভোটের কারণে এই মুহূর্তে বঙ্গ রাজনীতি উত্তাল। চর্চায় ভোট থেকে দলের প্রার্থীরা। একদল অন্যদলকে নিশানা করার পাশাপাশি নিজেদের দলের অন্দরেও দেখা যায় ঠান্ডা লড়াই। সেই লড়াই ভোটের ময়দান থেকে ক্রিকেট ময়দানেও দেখা গিয়েছে বহুবার। না এ কোন রাজনীতি বা ভোট ময়দানের গল্প না। বিরাট-রোহিতের সঙ্গে গম্ভীরের সম্পর্কের অবনতির কথা এখন সবার জানা। এর আগে গম্ভীর নাম না করলেও বারবার নিশানা করেছেন এই তারকা জুটিকে, এবারও আবার সেই পথেই হাঁটলেন তিনি (Gautam Gambhir)।
সাদা বলের ক্রিকেটে ভারত এই মুহূর্তে অন্যতম সফল দল কিন্তু লাল বলের ক্রিকেট অর্থাৎ টেস্ট ক্রিকেটে গম্ভীর জমানায় সফলতার জায়গায় বেশি ব্যর্থতাই দেখা গিয়েছে। কিন্তু এর পিছনে কারণ খুঁজতে গিয়ে গম্ভীরের নিশানায় আবার বিরাট-রোহিত।

২০২৬ সালে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, এশিয়া কাপও জিতেছে। ২০২৬ সালে দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। কিন্তু টেস্টের ছবি অনেকটাই আলাদা। ঘরের মাঠে নিউ জিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার কাছে চুনকাম হতে হয়েছে ভারতকে। আর এর জন্য দলের ট্রানজিশনকেই দায়ী করেছেন কোচ গম্ভীর। অর্থাৎ সেই নাম না করেই বিরাট-রোহিতকেই দুষলেন তিনি (Gautam Gambhir)।

এক সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন, ‘লোকের উচিত নিজেদের কাজটা সঠিকভাবে করা। যে দলটা নিউজিল্যান্ডের কাছে চুনকাম হয়েছিল সেই দলের থেকে দক্ষিণ আফ্রিকার কাছে হারা দল অনেক আলাদা ছিল। আপনারা দুটো একসঙ্গে মিলিয়ে দেখছেন। তাতে ঠিক আছে। আমাকে চাপে রাখাই লক্ষ্য অনেকের। তাতে আপত্তি নেই আমার।’ গম্ভীর বোঝাতে চাইছেন যে কিউয়ি সিরিজে ছিলেন দুই অভিজ্ঞ তারকা বিরাট-রোহিতর। কিন্তু প্রোটিয়া সিরিজে ছিলেন না।

আরও পড়ুন: Arabul Islam: পাননি যোগ্য সম্মান, আজই আইএসএফ এ যোগ আরাবুলের
গম্ভীর আরও যোগ করেছেন, ‘কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রথম একাদশ একরকম ছিল। আর প্রোটিয়াদের বিরুদ্ধে আরেকরকম ছিল। অভিজ্ঞতায় ছিল আকাশ-পাতাল তফাত।’ এর থেকেই স্পষ্ট যে গম্ভীর বোঝাতে চাইছেন, কিউয়িদের বিরুদ্ধে অভিজ্ঞ দল থাকা সত্ত্বেও হারতে হয়েছিল। আর তুলনায় অনভিজ্ঞ দল হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে।
তবে দলের ব্যর্থতার দায় যে তাঁর একথা মানতে দ্বিধা নেই গৌতম গম্ভীরের। তিনি বলেছেন, ‘সাপোর্ট স্টাফদের সমালোচনা করায় আপত্তির কিছু অন্তত আমি দেখি না। হারের দায় নিতেও আমার কোনও আপত্তি নেই। যে কোনো ফলাফলের দায়ই আমার। যদিও শেষে বলব এই দলটাই কিন্তু ইংল্যান্ড দারুণ করেছিল। সিরিজ ড্র করে ফিরেছিল (Gautam Gambhir)।’


