Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে রাজ্যে। সেই প্রেক্ষিতে সিইও দফতরে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক(Vote Prep)। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি, Kolkata Police-এর কমিশনার, সিইও এবং অন্যান্য শীর্ষ আধিকারিকরা।
নিরাপত্তা ব্যবস্থা নিয়েই মূলত আলোচনা (Vote Prep)
সূত্রের খবর, নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়েই মূলত আলোচনা হয়। বিশেষ করে ভোট চলাকালীন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সংবেদনশীল এলাকাগুলিতে নজরদারি বাড়ানো এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে বৈঠকে।
আরও পড়ুন: Hormuz Alternet Route: বিশ্বজুড়ে তেল-গ্যাস সরবরাহ সংকট: হরমুজের বিকল্প কোন পথে তেল পরিবহন?
বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ (Vote Prep)
পাশাপাশি, অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা আরও দ্রুত ও কার্যকর করার বিষয়েও আলোচনা হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার লক্ষ্যেই এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রশাসনের তরফে প্রস্তুতিতে জোর দেওয়া হচ্ছে।



