Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ইরান হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজের উপর ট্রানজিট ফি আরোপের বিষয়টি বিবেচনা করছে(Iran Hormuz)। এমনই তথ্য উঠে এসেছে গার্ডিয়ানের এক প্রতিবেদনে, যেখানে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমকে উদ্ধৃত করা হয়েছে। একই সঙ্গে তেহরান সতর্ক করে দিয়েছে, “আধিপত্যবাদী শক্তি” বলে যাদের তারা চিহ্নিত করছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।
হরমুজ সমস্যা উদ্বেগ বাড়িয়েছে (Iran Hormuz)
বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। সাম্প্রতিক সময়ে ইরানের ধারাবাহিক হামলার জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়েছে, যা বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা ও সামুদ্রিক বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
যুদ্ধজাহাজ মোতায়েনের প্রস্তাব ট্রাম্পের
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুদ্ধজাহাজ মোতায়েনের প্রস্তাব দিয়েছেন। তবে ইউরোপের বেশ কয়েকটি দেশ এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে। ফলে পশ্চিমা শক্তিগুলির মধ্যেই এই সংকট মোকাবিলায় মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে।
ইরানের নয়া কূটনৈতিক অবস্থান
ইরানের মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতে একটি নতুন প্রশাসন হরমুজ প্রণালী ব্যবহারকারী কিছু দেশের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নিতে পারে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবার জানিয়েছেন, জারি থাকা সংঘাতের পর ইরান তার কূটনৈতিক অবস্থান নতুনভাবে গড়ে তুলতে চায়।
ইরানের হুমকি জারি (Iran Hormuz)
তিনি বলেন, “বর্তমানে চাপিয়ে দেওয়া যুদ্ধের শেষে হরমুজ প্রণালীর জন্য নতুন নীতি প্রণয়ন করে ইরান নিষেধাজ্ঞাগ্রস্ত দেশ থেকে একটি শক্তিশালী আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিতে পরিণত হবে।” পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা আধিপত্যবাদী শক্তিগুলিকে নিষেধাজ্ঞার আওতায় আনব এবং তাদের জাহাজ চলাচল বন্ধ করে দিতে পারি।”
আরও পড়ুন: Spy Network: ভারতজুড়ে স্পাই নেটওয়ার্কের ছক, অপারেশন সিঁদুরে বানচাল চক্র
ফি আরোপের জন্য আইন প্রণয়ন (Iran Hormuz)
অন্যদিকে, এএফপি জানিয়েছে ইরানের স্টুডেন্ট নিউজ এজেন্সির সূত্র অনুযায়ী বিদেশি জাহাজের ওপর টোল, কর এবং পণ্য পরিবহনের জন্য ফি আরোপের বিষয়টি নিয়ে আইন প্রণয়নের কথাও ভাবা হচ্ছে।



