Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা নির্বাচনের আগে (TMC Manifesto 2026) বড় রাজনৈতিক বার্তা দিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালের নির্বাচনের জন্য নিজেদের ইস্তেহার প্রকাশ করে শাসকদল সামনে আনল ‘দিদির ১০ প্রতিজ্ঞা’। এই প্রতিশ্রুতির তালিকায় সমাজের প্রায় সব স্তরের মানুষের জন্য রাখা হয়েছে নানা প্রকল্প ও আর্থিক সহায়তার ঘোষণা-মহিলা, যুব, কৃষক থেকে শুরু করে সাধারণ পরিবার-সবাইকে লক্ষ্য করে সাজানো হয়েছে এই রূপরেখা।
মাসিক আর্থিক সহায়তার প্রতিশ্রুতি (TMC Manifesto 2026)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি (TMC Manifesto 2026) করেছেন, গত দেড় দশকে বাংলায় উন্নয়নের যে ধারা তৈরি হয়েছে, তা আরও শক্তিশালী করতেই এই নতুন প্রতিশ্রুতি। ইস্তেহারে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সামাজিক সুরক্ষা ও আর্থিক সহায়তা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের ভাতা বাড়ানো হয়েছে, পাশাপাশি ‘বাংলার যুব-সাথী’ প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের মাসিক আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

আলাদা কৃষি বাজেট (TMC Manifesto 2026)
কৃষিক্ষেত্রেও বড় ঘোষণা (TMC Manifesto 2026) করা হয়েছে। কৃষকদের আয় বাড়াতে আলাদা কৃষি বাজেটের কথা বলা হয়েছে। পাশাপাশি ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়া, প্রত্যেক পরিবারকে পাকা বাড়ি দেওয়ার লক্ষ্য, স্বাস্থ্য পরিষেবা আরও জোরদার করা এবং সরকারি স্কুলে পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি রয়েছে ইস্তেহারে। প্রবীণদের ভাতা চালু রাখা এবং প্রশাসনিক সুবিধার জন্য নতুন জেলা গঠনের কথাও উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: Ulto Rath: তিন প্রজন্মের গল্প নিয়ে আসছে ‘উল্টোরথ’, কলকাতার বুকেই শুরু শুটিং
তবে শুধু উন্নয়ন নয়, রাজনৈতিক সুরও স্পষ্ট এই ইস্তেহারে। কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া অর্থ না দেওয়ার অভিযোগ তুলে তৃণমূল দাবি করেছে, প্রায় ২ লক্ষ কোটি টাকা আটকে রয়েছে, যার প্রভাব পড়ছে রাজ্যের উন্নয়নে। অর্থনৈতিক দিক থেকেও বড় লক্ষ্য স্থির করেছে শাসকদল। আগামী ১০ বছরে বাংলাকে দেশের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করা এবং কয়েক বছরের মধ্যে বিপুল আর্থিক বৃদ্ধির লক্ষ্য রাখা হয়েছে।
দিদির দশ প্রতিজ্ঞা
➤ লক্ষ্মীর ভাণ্ডারে বাড়তি ভাতা
সাধারণ মহিলাদের জন্য মাসিক ১,৫০০ টাকা, আর তফসিলি জাতি/জনজাতির মহিলাদের জন্য ১,৭০০ টাকা।
➤ যুবদের জন্য ‘বাংলার যুব-সাথী’
২১–৪০ বছর বয়সি বেকার যুবক-যুবতীদের ৫ বছর ধরে মাসে ১,৫০০ টাকা সহায়তা।
➤ কৃষিতে বড় বিনিয়োগ
কৃষকদের আয় বাড়াতে ৩০ হাজার কোটি টাকার আলাদা কৃষি বাজেট।
➤ ঘরে ঘরে পানীয় জল
পাইপলাইনের মাধ্যমে প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ।
➤ সবার জন্য পাকা বাড়ি
আবাসন প্রকল্পের মাধ্যমে প্রত্যেক পরিবারকে পাকা বাড়ি দেওয়ার লক্ষ্য।
➤ ‘দুয়ারে চিকিৎসা’ আরও শক্তিশালী
প্রতি বছর ব্লক ও শহর এলাকায় স্বাস্থ্য শিবির আয়োজন।
➤ স্কুলে আধুনিক পরিকাঠামো
সরকারি স্কুলগুলিতে উন্নত অবকাঠামো গড়ে তোলা।
➤ প্রবীণদের আর্থিক সুরক্ষা
বয়স্কদের জন্য ভাতা প্রকল্প চালু রাখার প্রতিশ্রুতি।
➤ নতুন জেলা গঠন
প্রশাসনিক সুবিধার জন্য ৭টি নতুন জেলা তৈরির পরিকল্পনা।
➤ পৌর পরিষেবায় উন্নয়ন
শহরাঞ্চলে পরিষেবা বাড়াতে পৌরসভার সংখ্যা বৃদ্ধি।

সব মিলিয়ে, উন্নয়ন ও সামাজিক সুরক্ষাকে সামনে রেখে তৈরি এই ঘোষণাই নির্বাচনের ময়দানে তৃণমূলের প্রধান হাতিয়ার হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।


