Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার বিকেলেই প্রকাশিত হতে (SIR List) চলেছে প্রথম সম্পূরক ভোটার তালিকা। সূত্রের খবর, চূড়ান্ত তালিকা প্রকাশের যে পদ্ধতি অনুসরণ করা হয়েছিল, ঠিক সেই ধরনেই এবারও তালিকা প্রকাশ করা হবে। জেলার নির্বাচন আধিকারিকদের কাছে তালিকা পৌঁছে যাবে, সেখান থেকে তা বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে যাতে সাধারণ ভোটাররা সহজেই তা দেখতে পারেন।
কত নাম বাদ? (SIR List)
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে (SIR List), গত শুক্রবার পর্যন্ত প্রায় ২৭ লক্ষ ৩০ হাজার নামের নিষ্পত্তি হয়েছে। অন্যদিকে, প্রায় ১০ লক্ষ নাম বাদ পড়েছে বলে খবর। একইসঙ্গে প্রায় ৪০ লক্ষ বুথ সংক্রান্ত সম্পূরক তালিকা কমিশনের হাতে এসে পৌঁছেছে। এত বিপুল সংখ্যক নাম যাচাই ও অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এই তালিকা প্রকাশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Ishan Kishan: ধোনির ধাঁচেই ক্যাপ্টেন্সি! দলের নতুন ক্যাপ্টেন ঈশান
সতর্ক নির্বাচন কর্তৃপক্ষ
তবে শুধু তালিকা প্রকাশই নয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও যথেষ্ট সতর্ক নির্বাচন কর্তৃপক্ষ। তালিকা প্রকাশের আগে মুখ্য নির্বাচনী আধিকারিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠক করেছেন বলে জানা গিয়েছে। এর পাশাপাশি বিচার বিভাগীয় আধিকারিকদের নিরাপত্তা নিয়েও আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে প্রায় ৭০৫ জন বিচার বিভাগীয় আধিকারিক এই কাজে যুক্ত রয়েছেন এবং কমিশনের নির্দেশিকা মেনেই তাঁরা ঠিক করছেন, কার নাম তালিকায় থাকবে এবং কার নাম বাদ যাবে।


