Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এর মহারণের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের ব্যাটিং এবং বোলিং নিয়ে কথা বললেন হেড কোচ অভিষেক নায়ার, অধিনায়ক, অজিঙ্কা রাহানে, মেন্টর ব্রাভো এবং সহকারী কোচ শেন ওয়াটসন (KKR)।
দল নিয়ে আশাবাদী নাইট শিবির (KKR)
আসন্ন আইপিএল শুরু হতে চলেছে ২৮ মার্চ থেকে। তবে নাইটদের অভিযান শুরু হবে ২৯ মার্চ থেকে। প্রথম ম্যাচেই নাইটদের কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে নাইট বাহিনীকে। কেকেআর-এর প্রথম ম্যাচেই মুখোমুখি হতে মুম্বইয়ের বিরুদ্ধে। প্রথম ম্যাচে নামার আগে একদিকে যেমন ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী নাইট শিবির তেমন একদিকে চিন্তায় রাখবে বোলিং বিভাগ (KKR)।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধিনায়ক রাহানের গলায় শোনা গেল সেই আত্মবিশ্বাসের সুর। নাইট দলের একদিকে যেমন রয়েছেন ফিন অ্যালেন, টিম সেইফার্ট, আবার অন্যদিকে গ্রিন, রিঙ্কু সিং। ব্যাটিং ঘভীরতা এবং সেই দক্ষতা নিয়ে আশাবাদী রাহানে। তিনি বলেন, ‘ব্যাটিং গ্রুপ অসাধারণ। সবাই ফর্মে আছে। বিশ্বকাপ খেলে এসেছে এবং সেই নিয়ে আমি এক্সসাইটেড।’
তিনি আরও যোগ করেন, ‘প্রতিবছর নতুন চ্যালেঞ্জ। যাই হোক ইতিবাচক থাকাটা জরুরি। গোটা কেরিয়ারের আমি সমস্ত চ্যালেঞ্জকেই ইতিবাচক ভাবে দেখেছি খেলোয়াড় বা অধিনায়ক হিসেবে। আমরা পারফেক্ট হতে পারব না। দল হিসেবে এই দল নিয়ে আমরা যথেষ্ট আশাবাদী। এবার কেকেআর ভালো করবে আশাবাদী (KKR)।’
এবার কেকেআর দলের সহকারী কোচের ভূমিকায় থাকছেন প্রাক্তন অজি তারকা শেন ওয়াটসন। তাঁর ট্রেনিংয়ে নিজেদের ব্যাটিং শানিয়ে নিচ্ছেন নাইট তারকারা। ব্যাটিং লাইন-আপ নিয়ে যে তিনি খুশি সেই কথাও জানিয়ে দিলেন স্পষ্ট করে। শেন বলেন, ‘দলে বিশ্বমানের ব্যাটিং লাইন-আপ রয়েছে। তাঁরা অভিজ্ঞতা এবং এনার্জিতে ভরপুর।’
গত মরশুমে ভরাডুবির পর এই মরশুমে কলকাতা চাইছে ঘুরে দাঁড়াতে। সেই মতো দলে আমূল পরিবর্তন আনা হয়েছে। এই মরশুমে দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে অভিষেক নায়ারের উপর। তিনি ইতিমধ্যেই দল নিয়ে অনুশীলনে ব্যস্ত। প্রথম দিনেই তিনি দলকে বার্তা দিয়েছেন চতুর্থবার ট্রফি জয় করতে বদ্ধপরিকর। তবে হর্ষিতের চোট যে দলের জন্য চিন্তার কারণ সেটা স্পষ্ট করেই জানালেন দলের হেড কোচ। তিনি বলেন, ‘হর্ষিত না থাকাটা ধাক্কা। ও দীর্ঘ সময় ধরে এই দলে ছিল। ওর পরিবর্ত খুঁজে পাওয়াটা কঠিন। আমরা সেই চেষ্টা করছি (KKR)।’

দলের প্রাক্তন নাইট রাসেল দীর্ঘদিন যুক্ত ছিলেন দলের সঙ্গে। এইবার প্রাক্তন ক্যারিবিয়ান তারকাকে অন্য ভূমিকায় দেখা যেতে চলেছে। সেই নিয়ে অভিষেক জানান, ‘রাসেল এই দলের পতাকা বাহক। ওকে তো মিস করবো।’ বোলিং বিভাগ এবং প্রথম ম্যাচ নিয়ে নাইট কোচ বলেন, ‘আমাদের দলে অনেক বোলিং অপসন রয়েছে। রমন, রিঙ্কু রয়েছে। আমাদের স্পিন বিভাগ যথেষ্ট ভালো। আমার মনে হয় না আমাদের বোলিং ইউনিট অতিরিক্ত ২০-২৫ রান দেবে না। যাতে ব্যাটারদের উপর চাপ না বাড়ে। প্রথম ম্যাচ মুম্বই দল প্রস্তুত। সাপোর্ট স্টাফরাও দেখছে কোথায় খামতি রয়েছে। সেটা কাটিয়ে উঠতে পারে। তবে প্রথম ম্যাচ অবশ্যই গুরুত্বপূর্ণ।

বোলিং লাইন-আপ নিয়ে চিন্তা থাকলেও আশাবাদী দলের কোচ নায়ার। টি-টোয়েন্টি বিশ্বকাপে বরুণ চক্রবর্তী তেমন পারফর্ম না করলেও তাঁর উপর সম্পূর্ণ আস্থা রাখছেন দলের প্রধান কোচ। তিনি বলেন, ‘পাথিরানার ফিটনেস নিয়ে শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গে কথা হচ্ছে। ওর রিহ্যাব শ্রীলঙ্কা বোর্ড দেখছে। যা জানা গিয়েছে, এপ্রিলের শুরুতেই ও ম্যাচ ফিট হয়ে যাবে। বিশ্বকাপে বরুণের ফর্ম নিয়ে আমরা চিন্তিত নই। হতেই পারে। বিশ্বকাপ দীর্ঘ প্রতিযোগিতা ছিল। ও ব্যর্থ হলে অন্যরা সেই জায়গাটা ঢেকে দিয়েছে। ওর দারুণ বোলার। ওর বোলিংয়ে অনেক বৈচিত্র আছে। আশা করছি আইপিএলে ও সেরা ফর্মে ফিরে আসবে (KKR)।’

আরও পড়ুন: Iran Kashmir: ইরান যুদ্ধে পাশে দাঁড়াল “ইরান-এ-সাগীর”: দেখুন কারা কী কী সহায়তা পাঠাচ্ছেন?
গত মরশুমে নাইট হতাশ করলেও এই মরশুমেও দলের দায়িত্বে রয়েছেন রাহানে। তিনিও জানিয়ে দেন যে দলের ব্যাটিং এবং পারফরম্যান্সের ব্যাপারে তিনি আশাবাদী। রাহানে বলেন, ‘ক্যামেরন গ্রিন সব পজিশনে খেলতে পারে। দলে অনেক ভালো খেলোয়াড় রয়েছে। সবার সঙ্গে কথা বলেই তাদের ভূমিকা নির্ধারণ করা হবে। আমরা পরিস্থিতি দেখে সবকিছু বিবেচনা করব। আগে থেকেই কোনো টার্গেট সেট করব না।’ কোচের মতো অধিনায়কও জানিয়ে দেন তিনি বরুণের বিষয়ে আশাবাদী। রাহানে বলেন, ‘বরুণের ফর্ম নিয়ে চিন্তিত নেই। ও সেরা বোলার। ওর এবিলিটি নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই।মানসিক বিশ্রাম দরকার। বিশ্বকাপের পর ১০ দিনের বিশ্রামটা খুব কাজে লাগবে।’
দিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দলের মেন্টর টিমের সদস্য ব্র্যাভো। এই প্রাক্তন ক্যারিবিয়ান তারকা বলেন, ‘উমরন মালিক, ত্যাগির মতো ভারতীয় বোলার রয়েছে। দুই সেরা স্পিনার রয়েছে। বৈভব আছে। তাই আমাদের বোলিং অ্যাটক নিয়ে কোনও চিন্তা নেই।’ তবে পেসারদের একের পর এক ছিটকে যাওয়ার পর কতটা ঘুরে দাঁড়াতে পারে নাইট শিবির এখন সেটাই দেখার (KKR)।


