Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ছাব্বিশের রাজ্য বিধানসভা নির্বাচনকে (Mamata Banerjee) ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। দিনক্ষণ ঘোষণার পর প্রার্থী তালিকা প্রকাশ করে মাঠে নেমে পড়েছে জোড়াফুল শিবির। মঙ্গলবার থেকেই রাজ্যের উত্তর ও দক্ষিণ অংশে জোরদার প্রচার শুরু করেছে তৃণমূল। উত্তরবঙ্গে প্রচারের নেতৃত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর দক্ষিণে সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নির্বাচন কমিশন ও বিজেপিকে যৌথ আক্রমণ (Mamata Banerjee)
প্রচারে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে (Mamata Banerjee) সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশন ও বিজেপি-র বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। একটি নথি দেখিয়ে তিনি অভিযোগ করেন, কমিশনের বিজ্ঞপ্তিতে প্রতিপক্ষ দলের নির্বাচনী চিহ্ন দেখা যাচ্ছে। তাঁর বক্তব্য, এতে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে এবং এর পেছনে কার প্রভাব রয়েছে তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।

প্রকাশ্যে একাধিক অভিযোগ (Mamata Banerjee)
প্রশাসনিক স্তরে একাধিক বদলি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, বহু উচ্চপদস্থ আধিকারিককে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে এবং একাধিক রিটার্নিং আধিকারিক বদলি করা হয়েছে। এতে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে বলে মত তাঁর। ভোটার তালিকা প্রকাশ নিয়েও অসন্তোষ জানান তিনি। গভীর রাতে সম্পূরক তালিকা প্রকাশ এবং তা সাধারণ মানুষের নাগালের বাইরে থাকা নিয়ে প্রশ্ন তোলেন। অনেকেই এখনও নিশ্চিত নন তাঁদের নাম তালিকায় রয়েছে কি না-এই অভিযোগও সামনে আসে।

আরও পড়ুন: Swiggy Price Hike: দাম বাড়াল সুইগি! খাবার অর্ডারে পকেট থেকে খসবে বাড়তি টাকা!
দুই বঙ্গে সমান্তরাল প্রচার
এই পরিস্থিতিতে গণতন্ত্র রক্ষার স্বার্থে সব রাজনৈতিক শক্তিকে একজোট হওয়ার আহ্বান জানান তিনি। এদিন উত্তরবঙ্গের চালসায় সভা করেন মুখ্যমন্ত্রী। একই সময়ে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুই প্রান্তে সমান্তরাল প্রচারের মাধ্যমে নির্বাচনী লড়াইয়ে এগিয়ে থাকার কৌশল নিয়েছে শাসক শিবির।


