Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি দল হিসেবে ভারত এতই শক্তিশালী দল যে সেখানে জায়গা পান না এই তারকা ক্রিকেটার (Sourav Ganguly)।
দল নির্বাচন নিয়ে কী বললেন সৌরভ? (Sourav Ganguly)
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। এই মেগা টুর্নামেন্টে সব প্লেয়ারই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। যাঁদের মধ্যে অন্যতম সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, বুমরা। তবে ১৫ জনের স্কোয়াডে যেই সুযোগ পেয়েছেন দলের জন্য নিজের সবটা উজাড় করে দিয়েছেন। কিন্তু বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে আগেই উঠেছিল পর্ণ। স্কোয়াডে জায়গা পাননি শুভমন গিল, যশস্বী জয়সওয়ালদের মতো ক্রিকেটাররা। তবে একজনের দলে জায়গা না পাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
তবে সৌরভ বোঝাতে চেয়েছেন যে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড এই মুহূর্তে কতটা শক্তিশালী। ভারত এই মুহূর্তে এতটাই শক্তিশালী যে অনায়াসে আরেকটা দল খেলাতে পারে। রিজার্ভ বেঞ্চ এই মুহূর্তে ভারতের এতটা স্ট্রং যে অনেক দলকে ফেলে দিতে পারে চ্যালেঞ্জের মুখে। সৌরভ এক সাক্ষাৎকারে বলেন, ‘শ্রেয়স আইয়ার ভারতের হয়ে টি-টোয়েন্টি ম্যাচে খেলার সুযোগ পান না। ওঁর মতো প্লেয়ার স্কোয়াডে জায়গা পায় না, এটা সত্যিই অবাক করেছে আমাকে।’

শ্রেয়স ভারতের ওয়ানডে দলের নিয়মিত সদস্য। তবে দীর্ঘদিন তিনি ভারতের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি। ২০২৪-২৫ সালের আইপিএল-এও দুরন্ত পারফর্ম করেন তিনি। একদিকে যেমন তিনি দক্ষ নেতৃত্বের পরিচয় দিয়েছেন তেমনই ব্যাট হাতেও জ্বলে উঠেছেন। গত মরশুমে ৫০-র বেশি গড়ে ওড়েছিলেন ৬০৪ রান (Sourav Ganguly)।

আরও পড়ুন: Harish Death: অবশেষে চিরশান্তির দেশে হরিশ রাণা: দেশের প্রথম প্যাসিভ ইউথানেশিয়ায় মৃত্যু
শ্রেয়সের পাশাপাশি স্কোয়াডে সুযোগ পাওয়ার আরও অনেক যোগ্য দাবিদার রয়েছেন বলেই মনে করেন সৌরভ। তিনি বলেন, ‘কেএল রাহুল, যশস্বী, পন্থের মতো প্লেয়াররা ডাক পাচ্ছেন না দলে। বৈভব সূর্যবংশীকে বিশ্বের যে কোনও দল পেলে লুফে নেবে। হর্ষিত রানা, কুলদীপ যাদবরাও মাঝে মাঝে জায়গা হারান স্কোয়াডে। ভারত সহজেই একটা দ্বিতীয় দল বানাতে পারে। আন্তর্জাতিক ক্রিকেট খেলা যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখে সেই টিম (Sourav Ganguly)।’


