Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘদিনের নাইটদের সঙ্গী ছিলেন, দলের উত্থান-পতনের সাক্ষী থেকেছেন এই ক্যারিবিয়ান তারকা (Andre Russell)। এবার সেই তারকার সম্মানে বিশেষ আয়োজন শাহরুখ খানের দলের।
পাওয়ার কোচকে বিরাট সম্মান কলকাতার (Andre Russell)
যেকোনও খেলার সাথেই তার জার্সির সম্পর্ক বহুদিনের। খেলা আর জার্সি একে অপরের পরিচয় বহন করে। ফুটবল বিশ্বে ৭ নম্বর জার্সি বলতেই যে নাম মাথায় আসে সেটা হলো রোনাল্ডো, ১০ মেসি। আবার ক্রিকেটে ৭ নম্বর জার্সি মানেই ধোনি আর ১০ ক্রিকেটের ঈশ্বর শচীন। ১০ নম্বর জার্সি মানেই ক্রিকেটে অন্যতম ভরসার নাম। সেই জার্সি একদিকে যেমন তোলা রয়েছে যত্নে এবং সম্মানে তেমনই সেই জার্সি নম্বর ক্রিকেট ভক্তদের মনে গেঁথে রয়েছে। এবার সেই পথে হেঁটে রাসেলকে বিশেষভাবে সম্মান জানালো শাহরুখ খানের দল (Andre Russell)।
২০১৪ সাল, বিডিং চলছে ক্যারিবিয়ান তারকাকে নিয়ে। কলকাতার সাথে পাল্লা দিয়ে দর বাড়াচ্ছে মুম্বই। কিন্তু একসময় মুম্বই হাল ছেড়ে দেয়। কলকাতা নাইট রাইডার্স ৬০ লক্ষ টাকায় দলে নিলো ওয়েস্ট ইন্ডিজের এই তারকা অলরাউন্ডারকে। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি দলকে। বাকিটা তখন ইতিহাসের খাতায়। কলকাতার হয়ে খেলা সেই ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল, স্কোরবোর্ডে যখন ঝড়ের গতিতে রান যোগ হচ্ছে তখন স্ক্রিনে ভেসে উঠছে ‘রাসেল পাওয়ার’ অথবা ‘মাসেল রাসেল’।

২০১৪ সাল থেকে কেকেআর-এর হয়ে আইপিএল খেলেছেন আন্দ্রে রাসেল। তার আগে দুই বছর দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও রাসেল নিজেকে নাইট পরিবারের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করেন। কলকতার উত্থান-পতনের সঙ্গী ছিলেন এই ওয়েস্ট ইন্ডিজ তারকা। তাঁর এই আবেগকে সম্মান দিলেন কেকেআর কর্তৃপক্ষ। রাসেল ১২ নম্বর জার্সি পরে খেলতেন কলকাতার হয়ে (Andre Russell)।

মঙ্গলবার এক অনুষ্ঠানে কেকেআর সিইও বেঙ্কি মাইসোর এই বছরের ১২ নম্বর জার্সি ফ্রেমে বাঁধিয়ে রাসেলের হাতে তুলে দেন, তাঁর দীর্ঘদিনের অবদানকে সম্মান জ্ঞাপন করে। তাতে লেখা ছিল ‘দ্রে রাস’। রাসেলের হাতে জার্সি তুলে দিয়ে মাইসোর বলেন, ‘বেগুনি এবং সোনালি রঙের ১২ নম্বর জার্সি সব সময় শুধু তোমারই থাকবে।’ অর্থাৎ ভবিষ্যতে আর কেউ কেকেআর-এর ১২ নম্বর জার্সি পরে খেলবেন না। আইপিএল শুরুর আগেই ১২ নম্বর জার্সিকে অবসরে পাঠালেন নাইট কতৃপক্ষ।
আরও পড়ুন: Mamata Banerjee: নির্বাচনের আগেই একাধিক পদে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী
গত মরসুমেও কেকেআর-এর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আন্দ্রে রাসেল। ব্যাট হাতে তাঁর ঝড় দেখেছেন ক্রিকেট সমর্থকরা। যার কাছে বলের একমাত্র ঠিকানা গ্যালারি। বল হাতেও অবদান রেখেছেন দলে। কঠিন সময়ে উইকেট হোক বা ডেথ ওভারে রান আটকানো। কলকাতার কাছে ভরসার অন্যতম নাম রাসেল।

এবার কেকেআর তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরেই অবসর ঘোষণা করেন ওয়েস্ট ইন্ডিজের এই অভিজ্ঞ অলরাউন্ডার। কারণ হিসাবে জানান, কেকেআর-এর বিরুদ্ধে খেলা তাঁর পক্ষে অসম্ভব। রাসেলের আবেগ এবং দলের প্রতি এই আনুগত্যকে সম্মান জানিয়ে তাঁকে দলের পাওয়ার কোচ হিসেবে নিযুক্ত করা হয়। কেউ কেউ আসেন ম্যাচের পাশাপাশি মন জয় করে নিতে, আর রাসেল সেই ক্রিকেটারদের মধ্যে অন্যতম হয়েই থেকে যাবেন (Andre Russell)।


