Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চোট পাওয়ার কারণে জুলাইয়ের পর থেকে মাত্র একটিই ম্যাচ খেলেছেন প্যাট কামিন্স (Pat Cummins)।
দ্বিতীয় পর্বে নামতে পারবেন অজি তারকা? (Pat Cummins)
অজি মনোভাবের কথা ক্রিকেট বিশ্বে বরাবরই সমাদৃত। তাঁরা পরিচিত তাঁদের লড়াই করার মানসিকতার জন্য। ম্যাচ হারার আগে তাঁরা হার মেনে নিতে নারাজ। এমন অনেক ম্যাচ রয়েছে যেখানে মনে হয়েছে অস্ট্রেলিয়ার হার নিশ্চিত সেই ম্যাচে সবাইকে চমকে দিয়ে ম্যাচে ফিরে এসেছে এবং বিপক্ষের মুখের গ্রাস কেড়ে নিয়েছে (Pat Cummins)। সেই দলের সদস্য হয়ে প্যাট কামিন্স কীভাবে ব্যতিক্রম হবেন?
চোট পাওয়ার পর থেকে জুলাই মাসের পর একটি মাত্র ম্যাচ খেলেছেন এই তারকা অজি পেসার। খেলতে পারেননি টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই কামিন্স আইপিএল-এ রয়েছেন হায়দরাবাদের দলে। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেবেন ঈশান কিষাণ। দলের সহ অধিনায়ক অভিষেক শর্মা। প্রথমার্ধে খেলতে না পারলেও এখন থেকেই আইপিএল-এর ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন প্যাট কামিন্স। তবে সব ঠিক থাকলে দ্বিতীয়ার্ধ থেকে খেলতে পারেন তিনি।

প্রথমে কামিন্সের আইপিএল-এ দলের শিবিরে যোগ দেওয়া নিয়ে সংশয় থাকলেও তিনি ভারতে এসে গিয়েছেন। বুধবার অনুশীলন করতেও দেখা যায় তবে কঠোর অনুশীলন না। দলও তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না। কিছুক্ষণ ফাঁকা নেটে তিনি নিজের বোলিংও ঝালিয়ে নেন। চিন্নাস্বামী স্টেডিয়ামেই প্রথম ম্যাচ খেলতে নামবে হায়দরাবাদ (Pat Cummins)।
একটি পডকাস্টে এসে কামিন্স বলেন, ‘পিঠের চোট এখনও সারাচ্ছি। এখন পরিস্থিতি আগের চেয়ে ভাল। নেটে বলও করেছি। আইপিএল শুরু হচ্ছে। প্রথম দিকে হয়তো খেলতে পারব না। তবে খুব তাড়াতাড়ি মাঠে ফেরার চেষ্টা করব। বল করা শুরু করেছি। এখন তিন দিন অন্তর বল করছি। প্রতিযোগিতার মাঝামাঝি যাতে সুস্থ হয়ে উঠতে পারি তার জন্য পরিকল্পনা করেছি। সব ঠিকঠাক থাকলে আইপিএলে দ্বিতীয়ার্ধে এবং ফাইনালেও খেলতে পারব।’
গত জুলাইয়ে চোট পাওয়ার পর থেকে আর খেলেননি তিনি। শুধু নভেম্বরে অ্যাশেজের তৃতীয় টেস্টে খেলেছিলেন কামিন্স। সেই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে আবার চলে যান মাঠের বাইরে। তাঁর পরিবর্তে ঈশান কিষাণের নেতৃত্ব দেওয়ার বিষয়েও কামিন্স অনুজের ভূয়সী প্রশংসা করেন।
আরও পড়ুন: Virat Kohli: আইপিএল শুরুর আগেই বিরাট হুঙ্কার
পডকাস্টে তিনি বলেন, ‘গত বছর ঘরোয়া ক্রিকেটে রাজ্য দলের হয়ে ভাল নেতৃত্ব দিয়েছিল ঈশান। ওদের উপর ভরসা তো করতেই হবে। স্থানীয় কয়েকজন অভিজ্ঞ বোলার রয়েছে আমাদের দলে। কিছু নতুন ক্রিকেটারও এসেছে যাদের আমি ভাল চিনি না। মরসুমের প্রথম দিকে এমন হতেই পারে। স্থানীয় ছেলেদের উপর ভরসা রাখছি যারা নতুনদের সঙ্গে ওদের ভাষায় কথা বলে। বেশির ভাগই খুব ভাল ইংরেজি বলতে পারে। কয়েক জন পারে না। স্থানীয় ভাষা রয়েছে। আমার মতো আন্তর্জাতিক অধিনায়কের পক্ষে মানিয়ে নেওয়া একটু কঠিন। তবে চেষ্টা করছি সকলের সঙ্গে দ্রুত আলাপ করার (Pat Cummins)।’


