Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ক্রিকেট বোর্ড ২০২৬-২৭ মরসুমের জন্য ঘরের মাঠে ভারতীয় দলের সূচি প্রকাশ করেছে (BCCI)।
কলকাতায় ফিরছেন রো-কো জুটি (BCCI)
ক্রিকেট ভক্তদের জন্য এই সময়ে একদম ঠাসা সূচি। সদ্য শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার শুরু হতে চলেছে আইপিএল। সেখানে আবার ভক্তরা তাঁদের প্রিয় ক্রিকেটারদের খেলা দেখতে পারবেন। কিন্তু ভারতীয় সমর্থকরা মুখিয়ে থাকেন কবে আবার একসাথে মাঠে দেখা যাবে রো-কো জুটিকে। বিরাট-রোহিত একসাথে মাঠে থাকা মানেই সমর্থকদের কাছে আলাদাই উন্মাদনা। আর কলকাতার সমর্থকদের আবেগ ও ভালবাসার কথা বারবার স্বীকার করেছেন বহু তারকা ক্রিকেটার। ক্রিকেটের নন্দন কাননে ২০২৭ সালের শুরুতেই দেখা যাবে বিরাট-রোহিত জুটিকে। সেখানে ৩ জানুয়ারি জিম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া (BCCI)।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ২০২৬-২৭ মরশুমের জন্য ঘরের মাঠের সূচি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের মাটিতে মোট ৯টি একদিনের ম্যাচ খেলবেন বিরাট-রোহিতরা। আইপিএল শেষ হলেই ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের ব্লু প্রিন্ট তৈরি শুরু হয়ে যাবে। আর ওয়ানডে বিশ্বকাপের আগে ভারত চাইছে যত বেশি প্রস্তুতি সেরে নেওয়া যায়।

২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত যে সূচি প্রকাশ করা হয়েছে সেখানে রয়েছে মোট চারটি দল। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে এবং অস্ট্রেলিয়া। ১৭টি শহরে মোট ২২টি ম্যাচ হবে। ৯টি একদিনের ম্যাচ, ৮টি টি-টোয়েন্টি এবং ৫টি টেস্ট ম্যাচ (BCCI)।

এই বছরের মরশুম শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের ভারত সফর দিয়ে। এই সিরিজে রয়েছে তিনটি একদিনের ম্যাচ এবং ৫টি টি-২০ ম্যাচ। একদিনের ম্যাচগুলি হবে তিরুঅনন্তপুরম, গুয়াহাটি এবং নিউ চণ্ডীগড়ে। এরপর টি-টোয়েন্টি সিরিজ হবে লখনউ, রাঁচি, ইন্দৌর, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুতে (BCCI)।

এরপর শ্রীলঙ্কা ভারত সফরে আসবে। এখানে ৩টি একদিনের ম্যাচ রয়েছে, তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। একদিনের ম্যাচগুলি রয়েছে দিল্লি, বেঙ্গালুরু এবং অহমদাবাদে। টি-টোয়েন্টি ম্যাচগুলি হবে রাজকোট, কটক ও পুণেতে।

২০২৭ এলের জানুয়ারিতে তিন ম্যাচের এক দিনের সিরিজ খেলতে ভারতে আসবে জিম্বাবোয়ে দল। যার মধ্যে প্রথম ম্যাচই রয়েছে কলকাতার ইডেনে। যার জন্য সমর্থকরা মুখিয়ে রয়েছে। বাকি দুই ম্যাচ আয়োজিত হবে হায়দরাবাদ এবং মুম্বইয়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফি দিয়ে মরসুম শেষ হবে। ২০২৭ সালের ২১ জানুয়ারি নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ শুরু হবে। সিরিজের বাকি ম্যাচগুলি হবে চেন্নাই, গুয়াহাটি, রাঁচি এবং অহমদাবাদে (BCCI)।


