Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হচ্ছে ভারতের নতুন আয়কর আইন, ২০২৫। ছয় দশকের পুরোনো আয়কর আইন, ১৯৬১–এর জায়গায় আসছে এই নতুন কাঠামো(New IT Law)। সরকার স্পষ্ট করেছে, এটি কর বাড়ানোর উদ্যোগ নয়, বরং কর রিপোর্টিং ও ফাইলিংকে আরও নির্ভুল ও ডিজিটাল করার পদক্ষেপ।

রিপোর্টিংয়ে বড় পরিবর্তন (New IT Law)
সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে রিপোর্টিং পদ্ধতিতে। করের হার ও স্ল্যাব অপরিবর্তিত থাকছে, কিন্তু আয়, ছাড়, ক্যাপিটাল গেইন ও সম্পদের তথ্য আরও বিস্তারিতভাবে জানাতে হবে। নতুন ব্যবস্থায় ITR ফর্মগুলো সম্পূর্ণ নতুনভাবে ডিজাইন করা হয়েছে এবং বেশিরভাগ তথ্য প্রি-ফিলড ও অটো-ভ্যালিডেটেড থাকবে।
মিল কার্ডে বড় সুবিধা
এখন থেকে অফিসের মিল কুপন বা কার্ডে করমুক্ত সীমা প্রতি মিল ₹৫০ থেকে বাড়িয়ে ₹২০০ করা হয়েছে। ফলে দিনে ₹৪০০ পর্যন্ত করমুক্ত সুবিধা পাওয়া যাবে, যা বছরে প্রায় ₹১.০৫ লক্ষ পর্যন্ত ছাড় দিতে পারে।
HRA নিয়মে কড়াকড়ি ও ছাড়
বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুনে ও আহমেদাবাদকেও ৫০% HRA ছাড়ের আওতায় আনা হয়েছে। তবে এখন থেকে বাড়িওয়ালার বিস্তারিত তথ্য (Form 124) দেওয়া বাধ্যতামূলক, ফলে ভুয়ো দাবি কঠিন হবে।
Form 16 বদলে Form 130
নতুন ব্যবস্থায় Form 16 তুলে দিয়ে আনা হচ্ছে Form 130, যা সরাসরি TRACES পোর্টাল থেকে ডাউনলোড হবে এবং TDS ডেটার সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে মিলবে।
আর কী বদলাচ্ছে (New IT Law)
“ফিনান্সিয়াল ইয়ার” ও “অ্যাসেসমেন্ট ইয়ার” বদলে হবে “ট্যাক্স ইয়ার”
PAN এখন আরও বেশি লেনদেনে বাধ্যতামূলক
ক্যাপিটাল গেইন রিপোর্টিং হবে আরও স্পষ্ট ও কঠোর
ITR-1/4 এখন দুইটি বাড়ি থাকলেও ব্যবহার করা যাবে
আরও পড়ুন: Russia Iran: রাশিয়া-ইরান ঘনিষ্ঠতা: ড্রোন পাঠানোর অভিযোগে নতুন উত্তেজনা
আপনার করণীয় (New IT Law)
এপ্রিলের আগে পুরোনো ও নতুন কর ব্যবস্থার তুলনা করুন, HR-এর সঙ্গে বেতন কাঠামো ঠিক করুন, HRA দাবির জন্য সঠিক তথ্য রাখুন এবং TDS নিয়মিত যাচাই করুন। নতুন আইন মূলত ডিজিটাল কমপ্লায়েন্স, কম ম্যানুয়াল হস্তক্ষেপ এবং দ্রুত রিফান্ড নিশ্চিত করতেই আনা হয়েছে।



