Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল শুরু হওয়ার আগে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে বিদ্রোহের সুর অধিনায়কদের গলায় (Shubman Gill)।
বিতর্কে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম (Shubman Gill)
একদিকে ক্রিকেটের উত্তেজনা আর অন্যদিকে মাঝে মধ্যেই দেখা যায় বিতর্ক। বেশ অনেকবারই নিয়মের বিরোধিতা করতে শোনা গিয়েছে দলের অধিনায়কদের। এবার আইপিএল শুরু হওয়ার আগে বিতর্কের বাতাবরণ তৈরি হয়েছে চারদিকে। এই বিতর্কের মূল কেন্দ্রে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম। এই নিয়মের বিরোধিতায় মুখ খুলেছিলেন অক্ষর প্যাটেল। এবার সেই সুর মিলিয়ে বিদ্রোহের পথে হাঁটলেন ভারতের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক শুভমন গিল। গুজরাটের অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনিও এই নিয়মের সমর্থক নন। গিলের দাবি এই নিয়ম ক্রিকেটের আসল দক্ষতাকে কমিয়ে দিচ্ছে (Shubman Gill)।
এই মরশুমের আইপিএল শুরুর আগে গিল বলেন, ‘ক্রিকেট মূলত খেলা ১১ জনের। সেখানে অতিরিক্ত একজন ব্যাটার খেলানোর ফলে ম্যাচের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়।’ গিলের মতে নির্দিষ্ট সংখ্যক ব্যাটার নিয়ে খেলায় যে কৌশল এবং দক্ষতার যে প্রয়োজন, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম সেই জায়গাটা নষ্ট বা দুর্বল করে দিচ্ছে।

গিলের কথায়, ‘যদি কয়েকজন ব্যাটার দ্রুত আউট হয়ে যান, তখন দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। কিন্তু অতিরিক্ত একজন প্লেয়ার থাকায় সেই চাপ অনেকটাই কমে যাচ্ছে। ফলে খেলাটা একঘেয়ে হয়ে যাচ্ছে (Shubman Gill)।’

আরও পড়ুন: Petrol Price: হঠাৎ কমল পেট্রোলের দাম, বড় সিদ্ধান্ত কেন্দ্রের!
তিনি আরও যোগ করেন, ‘কঠিন উইকেটে ১৬০ বা ১৮০ রান তাড়া করার চ্যালেঞ্জ অনেক বেশি উপভোগ্য, বরং ফ্ল্যাট উইকেটে ২২০ রান তাড়া করা অনেকটাই সহজ।’ কিন্তু গিল মেনে নিয়েছেন যে এই নিয়মের ফলে দর্শকদের কাছে ম্যাচকে আরও আকর্ষণীয় করে তোলে। তবে ব্যক্তিগতভাবে এই নিয়ম তাঁর পছন্দ না। কিন্তু বোর্ড জানিয়ে দিয়েছে এই নিয়ম ২০২৭ পর্যন্ত থাকবে। কিন্তু সেখান থেকে আর একটা প্রশ্ন মাথা চারা দিয়ে উঠেছে যে ক্রিকেট মানে কি এখন শুধুই বিনোদন? এই নিয়ে ভারতের বহু প্রাক্তন তারকা জানিয়েছেন যে ক্রিকেট এখন শুধু বিনোদনের দিকে বেশি জোর দিচ্ছে যার ফলে ক্রিকেটারদের ফোকাসও নষ্ট হচ্ছে। এমনকি ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপে লেজার শো নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল।
এই নিয়মটি নিয়ে শেষমেশ ভারতীয় ক্রিকেট বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত কী নেয় সেই দিকেই নজর সকলের। গিল প্রকাশ্যে বললেও বাকি অধিনায়কদের মানসিকতাও এই বিষয়ে একই বলেই জানান যাচ্ছে (Shubman Gill)।


