Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ডলারের তুলনায় ভারতীয় (Rupee Weakness) মুদ্রার ক্রমাগত দুর্বল হয়ে পড়া নতুন করে উদ্বেগ তৈরি করেছে অর্থনৈতিক মহলে। শুক্রবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই রুপির পতন আরও স্পষ্ট হয়। ডলারের বিপরীতে বিনিময় হার পৌঁছে যায় ৯৪.২৯-এ।
টাকার অবমূল্যায়ন (Rupee Weakness)
এর আগেও সপ্তাহের মাঝামাঝি সময়ে (Rupee Weakness) রুপি ৯৪-এর গণ্ডি অতিক্রম করেছিল, যদিও দিনের শেষে সামান্য ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু সেই সামান্য স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি। শুক্রবার ফের পতনের ধারা জারি থাকে এবং আগের তুলনায় আরও কয়েক পয়সা নেমে যায় মুদ্রার মান। গত এক মাসে প্রায় ৩.৫ শতাংশ অবমূল্যায়ন হয়েছে টাকার।
আরও পড়ুন: Petrol Price: হঠাৎ কমল পেট্রোলের দাম, বড় সিদ্ধান্ত কেন্দ্রের!
এই পতনের পেছনে একাধিক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ কারণ কাজ করছে। পশ্চিম এশিয়ায় চলমান অস্থিরতার ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ভারত যেহেতু জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল, তাই এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। তেলের দাম বাড়ার ফলে ডলারের চাহিদাও বেড়েছে, যা টাকার ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে।
এর পাশাপাশি, মার্কিন অর্থনীতি শক্তিশালী হওয়ায় ডলার ইনডেক্সও ঊর্ধ্বমুখী। ফলে মার্কিন বন্ডে বিনিয়োগের আকর্ষণ বাড়ছে। এই পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে অর্থ তুলে নিচ্ছেন, যা টাকার পতনকে আরও ত্বরান্বিত করছে।


