Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আগামীকাল ওয়াংখেড়েতে প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্রতিদ্বন্দ্বী মুম্বই ইন্ডিয়ান্স (KKR)।
তিন বিদেশি কারা হবে নাইট শিবিরের? (KKR)
এই আইপিএল-এ ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে অভিষেক নায়ারের দল। দলের দীর্ঘদিনের সঙ্গী আন্দ্রে রাসেলের জন্য তৈরি হয়েছে দলের নতুন পদ। রাসেল বরাবরই পরিচিত বড় শট খেলার জন্য। রাসেল ফর্মে থাকা মানেই বোলারের দুর্দিন। একের পর এক বল আঁচড়ে পড়ে গ্যালারিতে। যতক্ষণে তিনি আউট হন ততক্ষণে যা বিপর্যয় ঘটার ঘটে গিয়েছে। পাওয়ার হিটিংয়ের জন্য পরিচিত রাসেলের জন্য দলে নতুন সংযোগন পাওয়ার কোচ (KKR)।
পিয়ার কোচ রাসেলের তত্বাবধানে তিনি বিগ পাওয়ার হিটিং শেখাচ্ছেন ফিন অ্যালেন, রোভমান পাওয়েলদের। যদিও তাঁরা নিজেরাও দক্ষ বড় শট খেলতে কিন্তু তা সত্ত্বেও রাসেলের নজরদারিতে নিজেদের সেই স্কিল আরও বাড়িয়ে নিতে চাইবেন এই ব্যাটাররা। গত বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দিয়েছেন ক্যারিবিয়ান তারকা পাওয়েল। তিনি ব্যাট এবং বল, দুই ক্ষেত্রেই পারদর্শী।

প্রথম ম্যাচেই নাইটদের মুখোমুখি হতে হবে রোহিত শর্মা, বুমরাদের। আগামীকাল ওয়াংখেড়েতে প্রথম ম্যাচ খেলতে নামবে কেকেআর এবং মুম্বই। এই ম্যাচের আগে জল্পনা কলকাতা দলের প্রথম একাদশ নিয়ে। নাইট শিবিরে পেসার হিসেবে দলে যোগ দিয়েছেন ব্লেসিং মুজরাবানি। এখানেই নাইদের সংশয় যে ব্লেসিং মুজরাবানি নাকি রোভমান পাওয়েল, কে থাকবেন নাইট একাদশে? শুরুতে রাহানের সঙ্গে ওপেন করবেন ফিন অ্যালেন। বিশ্বকাপের ফর্মের কথা মাথায় রেখেই তাঁকে দ্বিতীয় ওপেনার হিসেবে ধরা হচ্ছে। কিন্তু বাকি তিন বিদেশি নিয়ে বাড়ছে জল্পনা (KKR)।

অনুশীলনের ইন্ট্রা স্কোয়াড ম্যাচে অঙ্গকৃশ রঘুবংশীকে পাওয়া গিয়েছিল দুরন্ত ফর্মে সুতরাং মনে করা হচ্ছে তিন নম্বরে তাঁর উপরেই ভরসা রাখবে নাইট শিবির। চার নম্বরে লিগের সবথেকে দামি ক্রিকেটার অজি তারকা ক্যামেরন গ্রিন। পাঁচে দলের সহ অধিনায়ক রিঙ্কু সিং। এক্ষেত্রে রাহানে যদি এই মরশুমেও ব্যর্থ হন তবে সেক্ষেত্রে দলের দায়িত্ব পেতে পারেন রিঙ্কু। কিন্তু অনুশীলনের ম্যাচে রাহানেকেও রান পেতে দেখা গিয়েছে।

ছয় নম্বরে যাওয়ার সম্ভাবনা রামনদীপ সিংয়ের। সাতে রোভমান পাওয়েলের সঙ্গে লড়াই মুজারাবানির। এর পরে আট থেকে এগারো নম্বরে থাকার সম্ভাবনা অনুকূল রায়, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী ও বৈভব অরোরার। এরপর ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নাইটদের কাছে বেশ কিছু বিকল্প থাকছে। কার্তিক ত্যাগী ছাড়াও নাম থাকছে উমরান মালিক ও টিম সেইফার্টের। বোলিং বিভাগ অনেকটাই নির্ভর করবে নারিন এবং বরুণ চক্রবর্তীর উপর। উল্লেখ্য এই ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন দলের অধিনায়করা। কিন্তু বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে এই মুহূর্তে তারা এই নিয়মে বদল আনার কথা ভাবছে না যদি পরিবর্তন করা হয় তবে সেটা করা হবে ২০২৭ সালের পর (KKR)।
কলকাতা-মুম্বই হেড টু হেড
নাইট শিবিরকে প্রথম ম্যাচেই পড়তে হবে কঠিন চ্যালেঞ্জের মুখে। এর আগে রোহিত শর্মাদের বিরুদ্ধে ৩৫ বার মাঠে নেমেছে কলকাতা। যার মধ্যে ২৪টি ম্যাচই জিতেছে মুম্বই আর ১১টি ম্যাচ জিতেছে শাহরুখ খানের দল। টসে জেতার নিরিখেও এগিয়ে রয়েছে মুম্বই। তবে দলের সর্বোচ্চ রানের দিক থেকে এগিয়ে রয়েছে কলকাতা। মুম্বইয়ের বিরুদ্ধে নাইট শিবিরের সর্বোচ্চ স্কোর ২৩২। সর্বোচ্চ রানের দিক থেকে এগিয়ে রয়েছে কলকাতা। মুম্বইয়ের বিরুদ্ধে নাইট শিবিরের সর্বোচ্চ টোটাল এক ইনিংসে ২৩২ এবং মুম্বইয়ের সেখানে ২১০।


